বি পি নিউজ ২৪

নাগরিক সেবায় গতি ও জবাবদিহিতা বাড়াতে নাসিকে জিপিএমএস বাস্তবায়নের তাগিদ

প্রকাশ : ১৫ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নাগরিক সেবায় গতি ও জবাবদিহিতা বাড়াতে নাসিকে জিপিএমএস বাস্তবায়নের তাগিদ

নাগরিক সেবাকে আরও কার্যকর, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে সরকারি কর্মসম্পাদন পর্যবেক্ষণ পদ্ধতি (জিপিএমএস) বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক)। এ লক্ষ্যে সোমবার (১৫ জুন) সিটি কর্পোরেশনে একটি অভ্যন্তরীণ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

নাসিকের সভাকক্ষে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান। এছাড়া প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নূর কুতুবুল আলম উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ পরিচালনা করেন নগর পরিকল্পনাবিদ মো. মঈনুল ইসলাম। এতে জিপিএমএস কমিটির সদস্যরা অংশ নেন।

কর্মশালায় সরকারি কর্মসম্পাদন পর্যবেক্ষণ পদ্ধতির উদ্দেশ্য, বাস্তবায়ন কৌশল এবং প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধিতে এর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী সরকারি কার্যক্রম বাস্তবায়ন, অগ্রগতির নিয়মিত মূল্যায়ন এবং সেবার গুণগত মান উন্নয়নে জিপিএমএস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান নাগরিক সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে জিপিএমএস কার্যক্রম বাস্তবায়নের আহ্বান জানান। তিনি বলেন, দক্ষ মানবসম্পদ, কার্যকর কর্মসম্পাদন মূল্যায়ন এবং প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার সমন্বয়ের মাধ্যমে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে একটি স্বয়ংসম্পূর্ণ, দক্ষ ও মানবিক প্রতিষ্ঠানে পরিণত করতে হবে।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা জিপিএমএস বাস্তবায়নের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা লাভ করেন এবং সিটি কর্পোরেশনের সেবার মান আরও উন্নত করতে এ পদ্ধতির কার্যকর প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে মতবিনিময় করেন। নাসিকের প্রত্যাশা, জিপিএমএস সফলভাবে বাস্তবায়িত হলে নাগরিক সেবায় গতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বৃদ্ধি পাবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ১৫ জুন ২০২৬

নাগরিক সেবায় গতি ও জবাবদিহিতা বাড়াতে নাসিকে জিপিএমএস বাস্তবায়নের তাগিদ

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ