বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জে ১৬ হাজার অটোরিকশাচালককে প্রশিক্ষণ ও লাইসেন্স দেবে নাসিক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারায়ণগঞ্জে ১৬ হাজার অটোরিকশাচালককে প্রশিক্ষণ ও লাইসেন্স দেবে নাসিক

ডাম্পিংয়ের নামে চাঁদাবাজি বন্ধে হুঁশিয়ারি, দুই সপ্তাহে বৈধ অটোরিকশার হিসাব

নারায়ণগঞ্জ শহরে অটোরিকশা ডাম্পিংয়ের নামে অর্থ আদায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে সতর্ক অবস্থান নিয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) বিশেষ মনিটরিং কমিটি। সরকারি রশিদ ছাড়া কোনো চালক বা মালিককে টাকা না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি অটোরিকশাচালকদের প্রশিক্ষণ, ড্রাইভিং লাইসেন্স ও নির্দিষ্ট পোশাকের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

আগামী দুই সপ্তাহের মধ্যে নিবন্ধিত অটোরিকশার লাইসেন্স নবায়ন ও নামজারির কার্যক্রম সম্পন্ন করে নগরীতে বৈধ অটোরিকশার চূড়ান্ত সংখ্যা নির্ধারণের পরিকল্পনাও নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৪টায় নগর ভবনে নাসিক প্রশাসক, প্রধান নির্বাহী কর্মকর্তা ও বিশেষ মনিটরিং কমিটির যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এসব সিদ্ধান্তের কথা জানান কমিটির প্রতিনিধি ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা।

তিনি জানান, অটোরিকশার চলমান নিবন্ধন কার্যক্রম যেন কোনো কারণে ব্যাহত না হয়, সে বিষয়ে বৈঠকে সবাই একমত হয়েছেন। ইতোমধ্যে জমা পড়া প্রায় ১ হাজার ৮টি লাইসেন্স চলতি সপ্তাহের মধ্যে নবায়ন করা হবে। পরবর্তী এক সপ্তাহের মধ্যে নামজারিসহ নিবন্ধনের বাকি কার্যক্রম শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আবুল কাউসার আশা বলেন, ৫০টির বেশি অটোরিকশার মালিকের প্রায় ১ হাজার ২৮টি আবেদন আপাতত স্থগিত রয়েছে। নগরীর সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সময়ে ধাপে ধাপে এসব আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। টাকা জমা দেওয়ার পরও লাইসেন্স নবায়ন ও নামজারি না হওয়ার যে জটিলতা রয়েছে, তা এক সপ্তাহের মধ্যে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে প্রায় ১৬ হাজার ৬৫টি বৈধ অটোরিকশার হিসাব চূড়ান্ত করা হবে।

বৈধ অটোরিকশার সংখ্যা নির্ধারণের পর নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আলোচনা করে অবৈধ যানবাহন চলাচল বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

ডাম্পিংয়ের নামে টাকা আদায়ের অভিযোগ

অটোরিকশা ডাম্পিংয়ের নামে গাড়িপ্রতি সর্বোচ্চ ২ হাজার ১০০ টাকা পর্যন্ত চাঁদা আদায়ের অভিযোগ পাওয়ার কথা উল্লেখ করে আবুল কাউসার আশা চালক ও মালিকদের সতর্ক করেন। তিনি বলেন, সরকারি পে-ইন-স্লিপ বা রশিদ ছাড়া কাউকে কোনো টাকা দেওয়া যাবে না। অটোরিকশা ডাম্পিংয়ের প্রয়োজন হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে সম্পূর্ণ আইনসম্মত পদ্ধতিতে তা করতে হবে।

মনিটরিং কমিটির কোনো সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠলেও তা গ্রহণযোগ্য হবে না বলে জানান তিনি। তাঁর ভাষ্য, সততার সঙ্গে নগরবাসীকে সেবা দেওয়াই তাঁদের লক্ষ্য।

প্রশিক্ষণ পাবেন ১৬ থেকে ১৭ হাজার চালক

অটোরিকশাচালকদের দক্ষতা বাড়ানো এবং সড়ক দুর্ঘটনা কমানোর লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সহযোগিতায় নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

আবুল কাউসার আশা জানান, প্রতি সপ্তাহে ২০০ থেকে ৩০০ চালককে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য রয়েছে। পর্যায়ক্রমে নগরীর ১৬ থেকে ১৭ হাজার অটোরিকশাচালককে এ কর্মসূচির আওতায় আনা হবে। প্রশিক্ষণের পাশাপাশি তাঁদের ড্রাইভিং লাইসেন্স ও নির্দিষ্ট পোশাকের ব্যবস্থাও করা হবে।

তিনি আরও জানান, এ প্রস্তাবে নাসিক প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তা নীতিগত অনুমোদন দিয়েছেন। শিগগিরই মাঠপর্যায়ে কার্যক্রম শুরু হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, মনিটরিং কমিটির সদস্য আহমেদুর রহমান তনুসহ অন্যরা।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে ১৬ হাজার অটোরিকশাচালককে প্রশিক্ষণ ও লাইসেন্স দেবে নাসিক

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ