নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য বাজার, বাস টার্মিনাল, রাস্তার ক্ষতিপূরণ ফি আদায় এবং গণশৌচাগার ইজারা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। রোববার (১৪ জুন) নগর ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত দরপত্র উন্মুক্তকরণ অনুষ্ঠানে নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান উপস্থিত থেকে কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
দরপত্রের ফলাফলে দেখা যায়, সর্বোচ্চ ১ কোটি ২২ লাখ টাকার দর দিয়ে ইনস্টিটিউট রোড সংলগ্ন অস্থায়ী কাঁচাবাজারের (মীর জুমলা সড়ক বাদে) ইজারা পেয়েছেন আবু সালেহ আহম্মেদ সনেট। তিনি বিএনপি নেতা বদিউজ্জামান বদুর ভাগিনা এবং সাবেক ছাত্রদল নেতা জাকির খানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।
এ ছাড়া নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালের ইজারা ১৮ লাখ ৫ হাজার টাকায় পেয়েছেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন। অন্যদিকে নিউ মেট্রো হলের সামনে সড়ক বাস স্ট্যান্ডের ইজারা ৩০ লাখ টাকায় নিয়েছেন মো. নজরুল ইসলাম।
নিতাইগঞ্জ ও থানা পুকুরপাড় এলাকায় রাস্তার ক্ষতিপূরণ ফি আদায়ের অধিকার ২৩ লাখ টাকার বিনিময়ে পেয়েছেন মো. শাহাবুদ্দিন। তিনি মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর ঘনিষ্ঠ সহযোগী বলে জানা গেছে।
গণশৌচাগারের ইজারার মধ্যে সৈয়দ আলী চেম্বার সংলগ্নটি ২ লাখ ৬৬ হাজার ৮৫৩ টাকায় পেয়েছেন মাহাবুব আলম সুমন। কেন্দ্রীয় পৌর শহীদ মিনার সংলগ্ন গণশৌচাগারের ইজারা ৬ লাখ টাকায় পেয়েছেন প্রয়াত বিএনপি নেতা ডেভিডের ভাই ও মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহেব উল্লাহ রোমান। ধর্মতলা গণশৌচাগারের ইজারা ৫ লাখ ৩১ হাজার ৬০০ টাকায় পেয়েছেন ফয়সাল আবেদ হিমু।
তবে পঞ্চবটি ট্রাক টার্মিনালের দরপত্রে ত্রুটি শনাক্ত হওয়ায় ওই মহালের জন্য পুনরায় আবেদন আহ্বান করেছে নাসিক কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নূর কুতুবুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আজগর হোসেন, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মো. হেমায়েত হোসেন এবং নগর পরিকল্পনাবিদ মো. মঈনুল ইসলাম।
নাসিক সূত্র জানায়, ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য এক বছরের মেয়াদে বিভিন্ন সায়রাত মহাল অস্থায়ীভাবে ইজারা দেওয়ার লক্ষ্যে আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে দরপত্র আহ্বান করা হয়েছিল। জমা পড়া প্রস্তাব যাচাই-বাছাই ও মূল্যায়নের পর আনুষ্ঠানিকভাবে ইজারা কার্যক্রম সম্পন্ন করা হয়।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন