লং-মার্চের প্রস্তুতি নিয়ে সিদ্ধিরগঞ্জে জামায়াতের পর্যালোচনা সভা
আগামী লং-মার্চ ও পথসভা কর্মসূচি সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর সিদ্ধিরগঞ্জ থানার উদ্যোগে একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় কর্মসূচির প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে নেতৃবৃন্দের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। কর্মসূচিকে সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি ও দায়িত্ব বণ্টনের বিষয়েও পর্যালোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার। বিশেষ অতিথি ছিলেন মহানগরীর সেক্রেটারি মোহাম্মাদ জামাল হোসেন।
উত্তর থানা আমীর মো. মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানা আমীর কফিল আহমেদ, পূর্ব থানা আমীর আলী আক্কাস রুম্মান, পশ্চিম থানা আমীর মাহবুবুল আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় লং-মার্চ ও পথসভা কর্মসূচির বাস্তবায়ন পরিকল্পনা, সাংগঠনিক তৎপরতা এবং সার্বিক ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন নেতারা। কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট পর্যায়ে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন