নারায়ণগঞ্জের বন্দরে নিহতদের স্মরণে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে রাজনৈতিক বিরোধীদের বিভিন্ন বক্তব্যের সমালোচনা করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের রাজনৈতিক সচিব আবুল কাউছার আশা। একই সঙ্গে তিনি নেতাকর্মীদের এমপি আবুল কালামের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) বাদ এশা বন্দরের নবীগঞ্জ এলাকায় নিহতদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য দেন তিনি।
আবুল কাউছার আশা বলেন, যাদের রাজনৈতিক ভিত্তি নেই এবং ‘পায়ের নিচে মাটি নেই’, তারাই উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন। আতাউর রহমান মুকুলসহ যারা বর্তমানে নানা মন্তব্য করছেন, তারা ১৯৯১ সালেও বিরোধিতা করেছিলেন বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, বন্দরের সাধারণ মানুষ এবং জাতীয়তাবাদী শক্তির নেতাকর্মীরা সংশ্লিষ্টদের রাজনৈতিক ইতিহাস সম্পর্কে অবগত। তাই বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা সম্ভব হবে না।
এ সময় এমপি আবুল কালামের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে তাঁর রাজনৈতিক সচিব বলেন, বিপদে-আপদে তিনি সবসময় সাধারণ মানুষ ও নেতাকর্মীদের পাশে থাকার চেষ্টা করেন। নিহত বুলবুলের পরিবারের সঙ্গে দেখা করে খোঁজখবর নেওয়া এবং আর্থিক সহায়তা দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
আবুল কাউছার আশা আরও বলেন, স্বেচ্ছাসেবক দলের নেতা জনির পিতাসহ অন্যান্য নিহতদের পরিবারের প্রতিও আবুল কালাম অভিভাবকের মতো পাশে দাঁড়িয়েছেন এবং তাদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, কোনো ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে আবুল কালামের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দুঃসময় ও দুর্যোগে অসহায় এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে অতীতের মতো ভবিষ্যতেও থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
দোয়া ও মিলাদ মাহফিল শেষে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশ নেন।

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন