বি পি নিউজ ২৪

রূপগঞ্জে যুবদল নেতা রাসেলসহ ৩ জনের ওপর হামলা, ছিনতাইয়ের অভিযোগ

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রূপগঞ্জে যুবদল নেতা রাসেলসহ ৩ জনের ওপর হামলা, ছিনতাইয়ের অভিযোগ

রূপগঞ্জে যুবদল নেতা রাসেলসহ ৩ জনের ওপর হামলা, ছিনতাইয়ের অভিযোগ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোটরসাইকেলে যাওয়ার পথে যুবদল নেতা রাসেলসহ তিনজনকে আটকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহতদের কাছ থেকে নগদ টাকা, স্বর্ণের আংটি, হাতঘড়ি ও মোবাইল ফোন নিয়ে যাওয়ারও অভিযোগ করেছেন রাসেল। পূর্বশত্রুতার জেরেই এ হামলার ঘটনা ঘটেছে বলে তাঁর দাবি।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাগবেড় সিটি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় রাসেল (৪৪) রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তাঁর ভাগিনা জসিম (৩৯) ও বন্ধু শামীম ভূঁইয়া (৪৯)কে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে গোলাকান্দাইলের দিকে যাচ্ছিলেন। বাগবেড় সিটি মার্কেট এলাকায় পৌঁছালে সাব্বির (২৩), কামরুল (৪৫), সোহান (২৩), ইয়ামিন (২৪), জিহাদ (২৪) ও রাব্বিসহ আরও কয়েকজন তাদের পথরোধ করেন।

রাসেলের অভিযোগ, ওই ব্যক্তিরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর চড়াও হন। একপর্যায়ে লোহার রড ও স্টিলের পাইপ দিয়ে তাঁকে মারধর করা হয়। এতে তাঁর মাথা ও হাতে আঘাত লাগে। তাঁর ভাগিনা জসিমকে গলা চেপে ধরে হত্যার চেষ্টা করা হয় এবং তাকেও শরীরের বিভিন্ন স্থানে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন রাসেল। হামলায় শামীম ভূঁইয়াও আহত হন।

লিখিত অভিযোগে রাসেল আরও দাবি করেন, হামলার সময় তাঁর কাছ থেকে প্রায় ১ লাখ ১০ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের আংটি ও ১৫ হাজার টাকা মূল্যের একটি হাতঘড়ি নিয়ে যাওয়া হয়। তাঁর ভাগিনা জসিমের কাছে থাকা ড্রেজার ব্যবসার ১ লাখ টাকা এবং শামীম ভূঁইয়ার ব্যবহৃত প্রায় ২৫ হাজার টাকা মূল্যের একটি স্যামসাং মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে।

তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে স্থানীয়দের সহায়তায় আহত রাসেল, জসিম ও শামীমকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হয়।

এ বিষয়ে রাসেল রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

রূপগঞ্জে যুবদল নেতা রাসেলসহ ৩ জনের ওপর হামলা, ছিনতাইয়ের অভিযোগ

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ