দলের অভ্যন্তরীণ দূরত্ব কমিয়ে নারায়ণগঞ্জে বিএনপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর গুরুত্ব দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। এজন্য নেতাকর্মীদের পারস্পরিক বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় নারায়ণগঞ্জ নগর পৌর পাঠাগার মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মহানগর বিএনপির গঠন প্রক্রিয়ার স্মৃতিচারণমূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাখাওয়াত হোসেন খান বলেন, নারায়ণগঞ্জে বিএনপির সাংগঠনিক শক্তি বাড়াতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ঐক্যবদ্ধভাবে দলের কার্যক্রম পরিচালনা করা গেলে নারায়ণগঞ্জে বিএনপির ইতিবাচক ভাবমূর্তি আরও বিস্তৃত করা সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘আমরা ঐক্যবদ্ধ বিএনপি চাই। আমরা এই নারায়ণগঞ্জে বিএনপির সুবাতাস ছড়িয়ে দিতে চাই। সেই সুগন্ধ ছড়িয়ে দিতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’ এ প্রক্রিয়ায় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্যও তাদের সঙ্গে থাকবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানিয়ে মহানগর বিএনপির এই নেতা বলেন, এমন কোনো কর্মকাণ্ডে কেউ জড়াবেন না, যার কারণে সরকারের বা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। বিশেষ করে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও মাদক সেবনের মতো কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না।
দলের ভেতরের বিভাজন দূর করার ওপর গুরুত্ব দিয়ে সাখাওয়াত বলেন, বিএনপিকে আরও সুসংগঠিত করতে সবাইকে নিজেদের মধ্যে থাকা দূরত্ব কমিয়ে আনতে হবে। কারও বিরুদ্ধে কটূক্তি না করে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে দলকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে দলকে ঐক্যবদ্ধ করার বার্তা দিয়েছেন। বিএনপির দরজা সবার জন্য উন্মুক্ত এবং যোগ্যতা অনুযায়ী প্রত্যেককে মূল্যায়ন করা হবে।
মহানগর বিএনপির নেতা জাকির খানের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও উপদেষ্টা আলহাজ্ব এম এ মজিদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পারভেজ মল্লিক।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সরকার হুমায়ুন কবীর, মনির হোসেন খান, আব্দুস সবুর খান সেন্টু, আতাউর রহমান মুকুল ও হাজী মো. নুরুউদ্দিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন