বি পি নিউজ ২৪

৬৪ জেলার মানুষকে নিরাপত্তা দেব: জাকির খান

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

৬৪ জেলার মানুষকে নিরাপত্তা দেব: জাকির খান

নারায়ণগঞ্জকে ব্যবসা-বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র উল্লেখ করে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপির নেতা জাকির খান।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে নগরীর আলী আহমদ চুনকা নগর পাঠাগারে আয়োজিত এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাকির খান বলেন, নারায়ণগঞ্জে দেশের ৬৪ জেলার মানুষ ব্যবসা-বাণিজ্যের উদ্দেশ্যে বসবাস করেন। এ শহরের সঙ্গে দেশের বিভিন্ন এলাকার মানুষের সম্পৃক্ততা রয়েছে। তাই এখানে বসবাসরত সবার নিরাপত্তা নিশ্চিত করা নিজেদের দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।

মহানগর বিএনপির কমিটি প্রসঙ্গে তিনি বলেন, আগের সময়ে যারা মহানগর বিএনপির নেতৃত্ব ও সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন, তাদের অনেকেই মাঠপর্যায়ে সক্রিয় ছিলেন। বর্তমানে গঠিত কমিটিতে সেই পুরোনো কাঠামো থেকে বের হয়ে পাড়া-মহল্লার নেতাকর্মীদের সম্পৃক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, একসময় মহানগর ছাত্রদল ও যুবদলের রাজনীতির সঙ্গে যারা যুক্ত ছিলেন, সময়ের সঙ্গে তারা এখন সংগঠনের অনেক সিনিয়র পর্যায়ে রয়েছেন।

মতবিনিময় সভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে জাকির খান বলেন, তৃণমূলের নেতাকর্মীরা দীর্ঘদিন পর সবাইকে একসঙ্গে পেয়েছেন। এভাবে নেতৃবৃন্দ পাশে থাকলে সংগঠন আরও শক্তিশালী হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘প্রাচ্যের ড্যান্ডি’ নারায়ণগঞ্জে ৬৪ জেলার মানুষ ব্যবসা-বাণিজ্যের জন্য বসবাস করেন। এই মাটি ও দেশ সবার। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সক্ষম হবেন বলেও তিনি পুনর্ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

৬৪ জেলার মানুষকে নিরাপত্তা দেব: জাকির খান

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ