বি পি নিউজ ২৪

ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেনের টিকিট বিক্রি করবে বেসরকারি প্রতিষ্ঠান

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেনের টিকিট বিক্রি করবে বেসরকারি প্রতিষ্ঠান

দীর্ঘদিন পর ঢাকা-নারায়ণগঞ্জ রুটের কমিউটার ট্রেনের বাণিজ্যিক কার্যক্রম আবারও বেসরকারি ব্যবস্থাপনায় দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ট্রেনের টিকিট বিক্রি, টিকিট সরবরাহ এবং যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায়ের দায়িত্ব দিতে ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগের জন্য উন্মুক্ত দরপত্র আহ্বান করা হয়েছে।

গত ২ সেপ্টেম্বর বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের চীফ কমার্শিয়াল ম্যানেজারের কার্যালয় থেকে প্রকাশিত দরপত্র বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দরপত্রের প্যাকেজ-১ অনুযায়ী, ঢাকা-নারায়ণগঞ্জ-ঢাকা রুটে চলাচলকারী ১ থেকে ১৬ নম্বর নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনের মোট ৮ জোড়া ট্রেনের বাণিজ্যিক কার্যক্রম বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালনা করা হবে। এর মধ্যে মূলত টিকিট বিক্রি ও ভাড়া আদায়ের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

দরপত্রে নির্বাচিত প্রতিষ্ঠানকে নিজেদের লোকবল নিয়োগের মাধ্যমে রেলওয়ে নির্ধারিত ভাড়া অনুযায়ী টিকিট ছাপানো, সরবরাহ ও বিক্রি এবং যাত্রীদের কাছ থেকে ভাড়া সংগ্রহ করতে হবে। ট্রেনের প্রকৃত চলাচলের ওপর ভিত্তি করে প্রতিটি একক কোচ ট্রিপের জন্য দরপত্রে নির্ধারিত হারে বাংলাদেশ রেলওয়েকে অর্থ পরিশোধ করতে হবে।

এই ব্যবস্থাপনার জন্য চুক্তির মেয়াদ রাখা হয়েছে তিন বছর।

দরপত্রে অংশগ্রহণের ক্ষেত্রে ব্যক্তি বা প্রতিষ্ঠানের হালনাগাদ ট্রেড লাইসেন্স, ভ্যাট নিবন্ধন সনদ, টিআইএন এবং ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত আয়কর পরিশোধের সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র থাকা বাধ্যতামূলক করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দরপত্রের দলিল বিক্রি শুরু হবে ৬ সেপ্টেম্বর। আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান ৫ অক্টোবর পর্যন্ত অফিস চলাকালীন সময়ে এসব দলিল সংগ্রহ করতে পারবে। দরপত্র জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে ৬ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। ওই দিন দুপুর ১২টা ১৫ মিনিট থেকে পর্যায়ক্রমে দরপত্র খোলা হবে।

বাংলাদেশ রেলওয়ের চীফ কমার্শিয়াল ম্যানেজার (পূর্ব) সুজিত কুমার বিশ্বাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে দরপত্রসংক্রান্ত এসব তথ্য উল্লেখ করা হয়েছে।

রেলওয়ে সূত্রের তথ্য অনুযায়ী, ২০১৯ সালের জুন পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বেসরকারি ব্যবস্থাপনায় লোকাল ট্রেন পরিচালিত হতো। তখন এ রুটে ১৬ জোড়া, অর্থাৎ মোট ৩২টি ট্রেন চলাচল করত। পরে রেলওয়ের নিজস্ব ব্যবস্থাপনায় ট্রেন পরিচালনার ব্যবস্থা চালু হয়।

এবার নতুন করে টিকিট বিক্রি ও ভাড়া আদায়সহ ট্রেনের বাণিজ্যিক কার্যক্রম বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালনার উদ্যোগ নেওয়ায় প্রায় সাত বছর পর সেই ব্যবস্থায় ফেরার প্রক্রিয়া শুরু হলো।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেনের টিকিট বিক্রি করবে বেসরকারি প্রতিষ্ঠান

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ