বি পি নিউজ ২৪

আশার নেতৃত্বে নতুন পথচলা শুরু নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের

প্রকাশ : ১৭ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আশার নেতৃত্বে নতুন পথচলা শুরু নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের

নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের নবগঠিত এডহক কমিটির প্রথম সভা ও শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ জুন) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডহক কমিটির সভাপতি আলহাজ্ব আবুল কাউছার আশা।

সভায় সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহমুদুল হাসান ভূইয়া। এ সময় উপস্থিত ছিলেন দাতা সদস্য সোহেল আক্তার সোহান, অভিভাবক সদস্য লিটন চন্দ্র পাল ও মো. হারুনুর রশিদ, সাধারণ শিক্ষক সদস্য মো. মিরাজ হোসেন, প্রভাষক কামরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক আব্দুল ওহাবসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা।

অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব আবুল কাউছার আশা এডহক কমিটির সদস্য ও শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশে গঠনমূলক বক্তব্য প্রদান করেন। তিনি শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, সুশাসন এবং মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

পরিচিতি সভায় উপস্থিত শিক্ষক-শিক্ষিকারা নতুন কমিটিকে স্বাগত জানান এবং প্রতিষ্ঠানটির অগ্রগতিতে পারস্পরিক সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বুধবার, ১৭ জুন ২০২৬

আশার নেতৃত্বে নতুন পথচলা শুরু নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের নবগঠিত এডহক কমিটির প্রথম সভা ও শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ জুন) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডহক কমিটির সভাপতি আলহাজ্ব আবুল কাউছার আশা।

সভায় সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহমুদুল হাসান ভূইয়া। এ সময় উপস্থিত ছিলেন দাতা সদস্য সোহেল আক্তার সোহান, অভিভাবক সদস্য লিটন চন্দ্র পাল ও মো. হারুনুর রশিদ, সাধারণ শিক্ষক সদস্য মো. মিরাজ হোসেন, প্রভাষক কামরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক আব্দুল ওহাবসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা।

অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব আবুল কাউছার আশা এডহক কমিটির সদস্য ও শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশে গঠনমূলক বক্তব্য প্রদান করেন। তিনি শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, সুশাসন এবং মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

পরিচিতি সভায় উপস্থিত শিক্ষক-শিক্ষিকারা নতুন কমিটিকে স্বাগত জানান এবং প্রতিষ্ঠানটির অগ্রগতিতে পারস্পরিক সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ