চাষাড়া-পঞ্চবটি-পোস্তগোলা আঞ্চলিক সড়কের উন্নয়ন নিয়ে জাতীয় সংসদে নোটিশ দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন। তার উত্থাপিত নোটিশের জবাবে সংশ্লিষ্ট মন্ত্রী সড়কটিকে চার লেনে উন্নীত করার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন।
তবে ভবিষ্যতে যানবাহনের চাপ বৃদ্ধি, শিল্পাঞ্চলের কৌশলগত গুরুত্ব এবং এলাকার ক্রমবর্ধমান জনসংখ্যার বিষয় বিবেচনায় নিয়ে এমপি আবদুল্লাহ আল আমিন সড়কটি চার লেনের পরিবর্তে ছয় লেনে উন্নীত করার প্রস্তাব দেন।
তার মতে, দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে সড়কটি ছয় লেনে উন্নীত করা হলে যোগাযোগ ব্যবস্থা আরও কার্যকর হবে এবং ভবিষ্যতের চাহিদাও পূরণ করা সম্ভব হবে।

শনিবার, ০১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন