নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মহানগর জামায়াতের আমীর আব্দুর জব্বারের নাম ঘোষণা করেছেন দলের কেন্দ্রীয় আমীর ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শুক্রবার আয়োজিত এক কর্মী সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ ঘোষণা দেন। এ সময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে দলের পক্ষ থেকে আব্দুর জব্বার মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
ঘোষণার পর সম্মেলনস্থলে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

রোববার, ২১ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন