নারায়ণগঞ্জে ঢুকলে শামীম ওসমানের হাত-পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি টিপুর
সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা শামীম ওসমান নারায়ণগঞ্জে প্রবেশ করলে তাঁকে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। রোববার (১ নভেম্বর) বিকেলে শহরের জেলা পরিষদ এলাকায় নারায়ণগঞ্জ জেলা মাইক্রোবাস ও ট্যাক্সি স্ট্যান্ড উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ হুঁশিয়ারি দেন।
জেলা মাইক্রোবাস ও ট্যাক্সি মালিক সমিতি এবং শ্রমিক কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে টিপু বলেন, শামীম ওসমান আগামী ডিসেম্বর মাসে নারায়ণগঞ্জে আসার ঘোষণা দিয়েছেন। তবে তিনি আদৌ নারায়ণগঞ্জে প্রবেশ করতে পারবেন কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা। এ সময় তিনি বলেন, নারায়ণগঞ্জে প্রবেশ করলে তাঁর হাত-পা ভাঙবে কি না, তা দেখে নিতে হবে।
বক্তব্যে শামীম ওসমানের বিরুদ্ধে নারায়ণগঞ্জ থেকে পাঁচ হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগও করেন টিপু। একই সঙ্গে শামীম ওসমান ও তাঁর পরিবারকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের মানুষকে আর জিম্মি হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন