বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জ সদরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের দ্বিতীয় ও তৃতীয় ব্যাচের যাত্রা শুরু


প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারায়ণগঞ্জ সদরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের দ্বিতীয় ও তৃতীয় ব্যাচের যাত্রা শুরু

অনলাইনভিত্তিক পেশায় যুক্ত হওয়ার সুযোগ তৈরি করতে নারায়ণগঞ্জ সদর উপজেলায় ৪০ তরুণ-তরুণীকে ওয়েব ডিজাইন ও ডিজিটাল মার্কেটিং বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। Climate Resilient Campus Initiative-এর আওতায় ৩০ দিনব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রমের দ্বিতীয় ও তৃতীয় ব্যাচের উদ্বোধন করা হয়েছে।

তথ্যপ্রযুক্তিতে তরুণদের দক্ষ করে তোলা, আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং অনলাইন থেকে আয়ের পথ তৈরি করাই এ উদ্যোগের লক্ষ্য। দুই ব্যাচে মোট ৪০ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, তথ্যপ্রযুক্তির প্রসারের সঙ্গে সঙ্গে ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিংয়ের মাধ্যমে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার সুযোগ বেড়েছে। এ সম্ভাবনা কাজে লাগাতে হলে তরুণদের শুধু প্রযুক্তিগত জ্ঞান অর্জন করলেই হবে না, পাশাপাশি সৃজনশীলতা ও ইংরেজিতে যোগাযোগের দক্ষতাও বাড়াতে হবে।

প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান বাস্তব কাজে প্রয়োগ করে দক্ষ ফ্রিল্যান্সার হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি দেশের অর্থনীতিতেও অবদান রাখার ওপর গুরুত্ব দেন জেলা প্রশাসক।

সভাপতির বক্তব্যে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বলেন, তরুণদের আত্মনির্ভরশীল করতে তথ্যপ্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের বিকল্প নেই। ওয়েব ডিজাইন ও ডিজিটাল মার্কেটিংয়ের মতো বিষয়ে প্রশিক্ষণ নিলে স্থানীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে কাজের সুযোগ তৈরি হতে পারে।

উপজেলা প্রশাসন আশা করছে, এ প্রশিক্ষণের মাধ্যমে সদর উপজেলার তরুণ-তরুণীরা আধুনিক প্রযুক্তিতে দক্ষ হয়ে উঠবেন। পাশাপাশি তাঁদের আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার সুযোগও বাড়বে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ০২ নভেম্বর ২০২৬


নারায়ণগঞ্জ সদরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের দ্বিতীয় ও তৃতীয় ব্যাচের যাত্রা শুরু

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image


অনলাইনভিত্তিক পেশায় যুক্ত হওয়ার সুযোগ তৈরি করতে নারায়ণগঞ্জ সদর উপজেলায় ৪০ তরুণ-তরুণীকে ওয়েব ডিজাইন ও ডিজিটাল মার্কেটিং বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। Climate Resilient Campus Initiative-এর আওতায় ৩০ দিনব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রমের দ্বিতীয় ও তৃতীয় ব্যাচের উদ্বোধন করা হয়েছে।

তথ্যপ্রযুক্তিতে তরুণদের দক্ষ করে তোলা, আত্মকর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং অনলাইন থেকে আয়ের পথ তৈরি করাই এ উদ্যোগের লক্ষ্য। দুই ব্যাচে মোট ৪০ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, তথ্যপ্রযুক্তির প্রসারের সঙ্গে সঙ্গে ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিংয়ের মাধ্যমে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার সুযোগ বেড়েছে। এ সম্ভাবনা কাজে লাগাতে হলে তরুণদের শুধু প্রযুক্তিগত জ্ঞান অর্জন করলেই হবে না, পাশাপাশি সৃজনশীলতা ও ইংরেজিতে যোগাযোগের দক্ষতাও বাড়াতে হবে।

প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান বাস্তব কাজে প্রয়োগ করে দক্ষ ফ্রিল্যান্সার হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি দেশের অর্থনীতিতেও অবদান রাখার ওপর গুরুত্ব দেন জেলা প্রশাসক।

সভাপতির বক্তব্যে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বলেন, তরুণদের আত্মনির্ভরশীল করতে তথ্যপ্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের বিকল্প নেই। ওয়েব ডিজাইন ও ডিজিটাল মার্কেটিংয়ের মতো বিষয়ে প্রশিক্ষণ নিলে স্থানীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে কাজের সুযোগ তৈরি হতে পারে।

উপজেলা প্রশাসন আশা করছে, এ প্রশিক্ষণের মাধ্যমে সদর উপজেলার তরুণ-তরুণীরা আধুনিক প্রযুক্তিতে দক্ষ হয়ে উঠবেন। পাশাপাশি তাঁদের আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার সুযোগও বাড়বে।


বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ