বি পি নিউজ ২৪

আবারও বাড়ল এলপি গ্যাসের দাম


প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

আবারও বাড়ল এলপি গ্যাসের দাম

ভোক্তাদের জন্য আবারও বাড়ল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। ১২ কেজির একটি সিলিন্ডারের মূল্য ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সোমবার (২ নভেম্বর) নতুন এ মূল্য ঘোষণা করা হয়। আজ রাত ৮টা থেকে নির্ধারিত দাম কার্যকর হবে।

বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্যবৃদ্ধির পাশাপাশি আমদানিকারক, ডিলার ও খুচরা বিক্রেতাদের কমিশন বাড়ানোর কারণে নতুন করে দাম সমন্বয় করা হয়েছে।

নতুন দর অনুযায়ী, ১২ কেজির সিলিন্ডার কিনতে আগের তুলনায় ক্রেতাদের ২২৩ টাকা বেশি গুনতে হবে। ফলে রান্নার কাজে এলপিজি ব্যবহারকারী পরিবারগুলোর ব্যয় আরও বাড়বে।

তবে বিইআরসি ঘোষিত দরে বাজারে এলপিজি পাওয়া নিয়ে অসন্তোষ রয়েছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, গত মাস থেকেই অনেক ক্ষেত্রে ঘোষিত দামের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি হচ্ছে। ফলে নতুন দাম কার্যকর হওয়ার পর বাজারে প্রকৃত বিক্রয়মূল্য কতটা নিয়ন্ত্রণে থাকে, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ০২ নভেম্বর ২০২৬


আবারও বাড়ল এলপি গ্যাসের দাম

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image


ভোক্তাদের জন্য আবারও বাড়ল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। ১২ কেজির একটি সিলিন্ডারের মূল্য ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সোমবার (২ নভেম্বর) নতুন এ মূল্য ঘোষণা করা হয়। আজ রাত ৮টা থেকে নির্ধারিত দাম কার্যকর হবে।

বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্যবৃদ্ধির পাশাপাশি আমদানিকারক, ডিলার ও খুচরা বিক্রেতাদের কমিশন বাড়ানোর কারণে নতুন করে দাম সমন্বয় করা হয়েছে।

নতুন দর অনুযায়ী, ১২ কেজির সিলিন্ডার কিনতে আগের তুলনায় ক্রেতাদের ২২৩ টাকা বেশি গুনতে হবে। ফলে রান্নার কাজে এলপিজি ব্যবহারকারী পরিবারগুলোর ব্যয় আরও বাড়বে।

তবে বিইআরসি ঘোষিত দরে বাজারে এলপিজি পাওয়া নিয়ে অসন্তোষ রয়েছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, গত মাস থেকেই অনেক ক্ষেত্রে ঘোষিত দামের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি হচ্ছে। ফলে নতুন দাম কার্যকর হওয়ার পর বাজারে প্রকৃত বিক্রয়মূল্য কতটা নিয়ন্ত্রণে থাকে, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।


বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ