নারায়ণগঞ্জে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের পরিস্থিতি স্বাভাবিক করতে জেলা প্রশাসন ও পুলিশকে সহযোগিতা করেছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। শ্রমিকদের সঙ্গে কথা বলে তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে বাড়ি ফেরাতে ভূমিকা রাখেন তাঁরা।
এ সময় জেলা প্রশাসক মো. রায়হান কবির ও পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের পাশাপাশি নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদও উপস্থিত ছিলেন। বিএনপি নেতাদের মধ্যে ছিলেন অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, যুবদলের সজল, অ্যাডভোকেট আব্দুল বাড়ি, কৃষক দলের জুয়েল আরমান, তাঁতী দলের উজ্জ্বল, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ এবং মো. আলমগীর হোসেন।
এ ছাড়া বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও শ্রমিকদের সঙ্গে কথা বলেন। তাঁদের বোঝানোর মাধ্যমে অবরোধ প্রত্যাহার করে শ্রমিকদের বাড়ি ফিরে যেতে সহযোগিতা করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সোমবার, ০২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন