বি পি নিউজ ২৪

ফতুল্লায় শ্রমিক লীগ ও আওয়ামী লীগ নেতা দুই ভাই গ্রে'প্তার

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ফতুল্লায় শ্রমিক লীগ ও আওয়ামী লীগ নেতা দুই ভাই গ্রে'প্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় নিজ বাড়ি থেকে কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগ ও আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজন সম্পর্কে সহোদর ভাই। তাঁদের মধ্যে হুমায়ুন কবির (৫৫) ফতুল্লা থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এবং তাঁর বড় ভাই হাবিবুর রহমান (৬০) ফতুল্লা ইউনিয়নের বৃহত্তর ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

রোববার দিবাগত রাত দেড়টার দিকে ফতুল্লা মডেল থানার দাপা ইদ্রাকপুরের বেপারীপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান পিপিএমের নির্দেশনায় ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলমের নেতৃত্বে একাধিক দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে বাড়ি থেকেই দুই ভাইকে আটক করা হয়।

স্থানীয় একাধিক সূত্রের দাবি, হুমায়ুন কবির কেন্দ্রীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক কাউছার আহম্মেদ পলাশের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। অন্যদিকে, তাঁর বড় ভাই হাবিবুর রহমান বিদেশে অবস্থানরত সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের অনুসারী ছিলেন বলে সূত্রগুলো জানিয়েছে।

সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা দেশত্যাগের পর আওয়ামী লীগ সরকারের পতন হলে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অনেকে আত্মগোপনে চলে যান। তবে হুমায়ুন কবির ও হাবিবুর রহমান নিজেদের বাড়িতেই অবস্থান করছিলেন। শুরুর দিকে তাঁরা বাড়ির বাইরে কম বের হলেও পরবর্তী সময়ে প্রকাশ্যে চলাফেরা শুরু করেন বলে স্থানীয় সূত্রের দাবি। হুমায়ুন কবিরকে প্রতিদিন পাইলট উচ্চ বিদ্যালয়ের ফটকসংলগ্ন একটি দোকানে দিনে ও রাতে দুই দফায় মোট সাত থেকে আট ঘণ্টা বসে থাকতে দেখা যেত বলেও সূত্রগুলো জানায়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুব আলম জানান, হুমায়ুন কবিরের বিরুদ্ধে নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনের মামলাসহ বৈষম্যবিরোধী একাধিক মামলা রয়েছে। তাঁর বড় ভাই হাবিবুর রহমানের বিরুদ্ধেও বৈষম্যবিরোধী ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

ফতুল্লায় শ্রমিক লীগ ও আওয়ামী লীগ নেতা দুই ভাই গ্রে'প্তার

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ