বি পি নিউজ ২৪

৩০ হাজার টাকা মজুরির দাবিতে লিংক রোড অবরোধ, কয়েক কিলোমিটারজুড়ে যানজট

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

৩০ হাজার টাকা মজুরির দাবিতে লিংক রোড অবরোধ, কয়েক কিলোমিটারজুড়ে যানজট

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে ফতুল্লার শিল্পাঞ্চলের একাধিক পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভে সোমবার দুপুরে কার্যত স্থবির হয়ে পড়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড। শিবু মার্কেট এলাকায় সড়ক অবরোধ করে অবস্থান নেন শ্রমিকরা। এতে সড়কের দুই পাশে কয়েক কিলোমিটারজুড়ে যানজট তৈরি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী, পথচারী ও শিক্ষার্থীরা।

সোমবার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে শ্রমিকরা লিংক রোডে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ফতুল্লার আবির ফ্যাশন, পলমল, আজাদ রিফাত, মেট্রো নিট, শিকটেক্স ও লিবার্টি গার্মেন্টসসহ বিভিন্ন কারখানার কর্মীরা প্রথমে একসঙ্গে রাস্তায় নামেন। পরে আশপাশের আরও কয়েকটি কারখানার শ্রমিক তাঁদের সঙ্গে যোগ দেন।

এ সময় ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন শ্রমিকরা। তাঁদের স্লোগানে উঠে আসে বেঁচে থাকার উপযোগী মজুরি নিশ্চিত করার দাবি। পাশাপাশি শ্রমিকদের ওপর হামলা ও নির্যাতন বন্ধেরও আহ্বান জানান তাঁরা।

অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যান জেলা প্রশাসক মো. রায়হান কবির ও পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। তাঁদের সঙ্গে বিএনপির স্থানীয় রাজনৈতিক নেতারাও শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ জানান।

শ্রমিকদের উদ্দেশে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, তাঁদের ন্যায্য দাবি আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে সোমবার সরকারের উচ্চপর্যায়ে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক হয়েছে বলেও জানান তিনি। সড়ক অবরোধ করে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ানো সমাধানের পথ নয় উল্লেখ করে তিনি শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানান। একই সঙ্গে দ্রুত দাবির বিষয়ে সরকারি সিদ্ধান্ত আসবে বলে আশ্বস্ত করেন।

পুলিশ সুপার মো. হাবিবুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। তিনি শ্রমিকদের উদ্দেশে বলেন, তাঁরা যেন কারও স্বার্থে ব্যবহৃত না হন এবং দাবি-দাওয়া নিয়মতান্ত্রিক উপায়ে তুলে ধরেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, তাঁদের দাবির বিষয়ে সরকারের উচ্চপর্যায় থেকে দ্রুত সিদ্ধান্ত আসবে বলে আশা করা হচ্ছে।

পরে জেলা প্রশাসন ও পুলিশের আশ্বাসের পর শ্রমিকরা সড়ক থেকে সরে গেলে অবরোধের অবসান হয়। এরপর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে যান চলাচল আবার স্বাভাবিক হতে শুরু করে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ০২ নভেম্বর ২০২৬

৩০ হাজার টাকা মজুরির দাবিতে লিংক রোড অবরোধ, কয়েক কিলোমিটারজুড়ে যানজট

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ