মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের ছবিতে অশালীন আক্রমণ এবং সনাতন ধর্মের অবমাননার অভিযোগের প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সম্মিলিত সনাতনী সমাজ।
শুক্রবার বিকেল ৩টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন সনাতনী সংগঠন, মন্দিরের প্রতিনিধি এবং সাধারণ ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। মানববন্ধনটি অনুষ্ঠিত হয় ‘সম্মিলিত সনাতনী সমাজ’ ব্যানারে।
আয়োজকদের তথ্যমতে, কর্মসূচিতে বাংলাদেশ হিন্দু মহাজোট, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, জাগো হিন্দু পরিষদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, সনাতন বিদ্যার্থী সংসদ, বাংলাদেশ অগ্নিবীরসহ সদর ও বন্দর উপজেলার বিভিন্ন মন্দিরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিভিন্ন এলাকা থেকে সনাতনী সম্প্রদায়ের নারী-পুরুষ ও শিক্ষার্থীরাও মানববন্ধনে অংশ নিয়ে ঘটনার প্রতিবাদ জানান এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন