বি পি নিউজ ২৪

মামুন মাহমুদ ও জেলা বিএনপিকে কৃতজ্ঞতা জানাল হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ


প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মামুন মাহমুদ ও জেলা বিএনপিকে কৃতজ্ঞতা জানাল হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ

দুর্গাপূজায় সহযোগিতার জন্য মামুন মাহমুদ ও জেলা বিএনপিকে ধন্যবাদ

নারায়ণগঞ্জে এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সহযোগিতার জন্য জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ এবং জেলা বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলা ও মহানগর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতারা।

এ উপলক্ষে অধ্যাপক মামুন মাহমুদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনটির নেতৃবৃন্দ। একই সঙ্গে তাঁরা তাঁর হাতে একটি ধন্যবাদপত্র তুলে দেন।

শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশের জবাবে অধ্যাপক মামুন মাহমুদ সংশ্লিষ্ট নেতাদের ধন্যবাদ জানান। এ সময় তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে সাম্য, মানবিক মর্যাদা ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করার আহ্বান জানান।

তিনি ‘সবার আগে বাংলাদেশ’ ভাবনাকে হৃদয়ে ধারণ করে সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬


মামুন মাহমুদ ও জেলা বিএনপিকে কৃতজ্ঞতা জানাল হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image


দুর্গাপূজায় সহযোগিতার জন্য মামুন মাহমুদ ও জেলা বিএনপিকে ধন্যবাদ

নারায়ণগঞ্জে এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সহযোগিতার জন্য জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ এবং জেলা বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলা ও মহানগর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতারা।

এ উপলক্ষে অধ্যাপক মামুন মাহমুদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনটির নেতৃবৃন্দ। একই সঙ্গে তাঁরা তাঁর হাতে একটি ধন্যবাদপত্র তুলে দেন।

শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশের জবাবে অধ্যাপক মামুন মাহমুদ সংশ্লিষ্ট নেতাদের ধন্যবাদ জানান। এ সময় তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে সাম্য, মানবিক মর্যাদা ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করার আহ্বান জানান।

তিনি ‘সবার আগে বাংলাদেশ’ ভাবনাকে হৃদয়ে ধারণ করে সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।



বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ