বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮২

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮২

নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮২

স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জে জেলা পুলিশের সাতটি থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে গত ২৪ ঘণ্টায় ৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ২০৮ পিস ইয়াবা, ৪ কেজি ৬২০ গ্রাম গাঁজা ও ১২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

রোববার (২৫ অক্টোবর) জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১৩ জন মাদক ব্যবসায়ী, ৪৩ জন মাদকসেবী, পরোয়ানাভুক্ত ১১ জন, ছিনতাইকারী একজন, চোর দুজন, নিয়মিত মামলার আসামি আটজন, অন্যান্য মামলার আসামি একজন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের তিন সদস্য রয়েছেন।

পুলিশের তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জ সদর থানা এলাকায় ৫০০ গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী ও চারজন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া পরোয়ানাভুক্ত একজন ও নিয়মিত মামলার একজন আসামিসহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়।

ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযানে চার কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী, দুইজন মাদকসেবী, পরোয়ানাভুক্ত চারজন, নিয়মিত মামলার একজন আসামি এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যসহ নয়জন গ্রেপ্তার হয়েছেন।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে ১২ গ্রাম হেরোইনসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ছয়জন মাদকসেবী, একজন ছিনতাইকারী, পরোয়ানাভুক্ত একজন, নিয়মিত মামলার দুই আসামি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্যসহ মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বন্দর থানা পুলিশের অভিযানে ১২০ গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী, দুইজন মাদকসেবী, পরোয়ানাভুক্ত তিনজন এবং নিয়মিত মামলার দুই আসামিসহ আটজন গ্রেপ্তার হয়েছেন।

সোনারগাঁ থানা পুলিশের অভিযানে ১০৮ পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে ১৬ জন মাদকসেবী, পরোয়ানাভুক্ত দুইজন এবং নিয়মিত মামলার দুই আসামিসহ মোট ২৩ জনকে গ্রেপ্তার করা হয়।

রূপগঞ্জ থানা পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ চারজন মাদক ব্যবসায়ী ও দুইজন চোরকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মোবাইল কোর্টের মাধ্যমে ১২ জন মাদকসেবীকে আটক করা হয়। সব মিলিয়ে এ থানায় গ্রেপ্তারের সংখ্যা ১৮।

অন্যদিকে, আড়াইহাজার থানা পুলিশের অভিযানে একজন মাদকসেবী ও অন্যান্য ধারায় একজনসহ মোট দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলা পুলিশের দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে সাতটি থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

নারায়ণগঞ্জে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৮২

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ