বি পি নিউজ ২৪

নিখোঁজের তিন দিন পর ছাত্র ফেডারেশনের সভাপতি সাইদুর রহমানের খোঁজ মিলেছে

প্রকাশ : ২৩ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নিখোঁজের তিন দিন পর ছাত্র ফেডারেশনের সভাপতি সাইদুর রহমানের খোঁজ মিলেছে

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলা সভাপতি সাইদুর রহমানকে খুঁজে পাওয়া গেছে। সোমবার (২২ জুন) রাত সাড়ে ১০টার দিকে নগরীর গলাচিপা এলাকায় নিজ বাসা থেকে তাকে পাওয়া যায় বলে জানিয়েছেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তারিকুল ইসলাম সুজন।

তারিকুল ইসলাম জানান, সাইদুরকে বাসা থেকে নিয়ে দলের কার্যালয়ে আনা হয়েছে এবং তার সঙ্গে বিস্তারিত কথা বলা হচ্ছে। ঘটনার বিষয়ে পরে বিস্তারিত তথ্য জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।

এর আগে সাইদুর রহমানের নিখোঁজ হওয়ার ঘটনায় রোববার রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তারিকুল ইসলাম। সোমবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ছাত্র ফেডারেশনের নেতারা জানান, গত শুক্রবার সন্ধ্যার পর থেকে সাইদুরের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সম্ভাব্য বিভিন্ন স্থানে অনুসন্ধান চালিয়েও তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

নিখোঁজের ঘটনায় সহকর্মী ছাত্রনেতাদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। তারা আশঙ্কা প্রকাশ করেছিলেন, সাইদুর কোনো অপহরণ বা গুমের শিকার হয়ে থাকতে পারেন।

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান বলেন, সাইদুরকে খুঁজে পাওয়ার তথ্য তারা পেয়েছেন। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে এবং ঘটনার বিস্তারিত পরে জানানো হবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

নিখোঁজের তিন দিন পর ছাত্র ফেডারেশনের সভাপতি সাইদুর রহমানের খোঁজ মিলেছে

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলা সভাপতি সাইদুর রহমানকে খুঁজে পাওয়া গেছে। সোমবার (২২ জুন) রাত সাড়ে ১০টার দিকে নগরীর গলাচিপা এলাকায় নিজ বাসা থেকে তাকে পাওয়া যায় বলে জানিয়েছেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তারিকুল ইসলাম সুজন।

তারিকুল ইসলাম জানান, সাইদুরকে বাসা থেকে নিয়ে দলের কার্যালয়ে আনা হয়েছে এবং তার সঙ্গে বিস্তারিত কথা বলা হচ্ছে। ঘটনার বিষয়ে পরে বিস্তারিত তথ্য জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।

এর আগে সাইদুর রহমানের নিখোঁজ হওয়ার ঘটনায় রোববার রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তারিকুল ইসলাম। সোমবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ছাত্র ফেডারেশনের নেতারা জানান, গত শুক্রবার সন্ধ্যার পর থেকে সাইদুরের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সম্ভাব্য বিভিন্ন স্থানে অনুসন্ধান চালিয়েও তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

নিখোঁজের ঘটনায় সহকর্মী ছাত্রনেতাদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। তারা আশঙ্কা প্রকাশ করেছিলেন, সাইদুর কোনো অপহরণ বা গুমের শিকার হয়ে থাকতে পারেন।

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান বলেন, সাইদুরকে খুঁজে পাওয়ার তথ্য তারা পেয়েছেন। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে এবং ঘটনার বিস্তারিত পরে জানানো হবে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ