মাদক-জলাবদ্ধতা ও খাল খনন নিয়ে এনসিপির উঠান বৈঠক
নারায়ণগঞ্জের এনায়েতনগর ইউনিয়নের বিভিন্ন নাগরিক সমস্যা ও জনদুর্ভোগ নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে উঠান বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ইউনিয়ন এনসিপির উদ্যোগে আয়োজিত এ বৈঠকে এলাকার সমস্যা চিহ্নিত করার পাশাপাশি সেগুলোর সমাধানে করণীয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে স্থানীয়দের আলোচনায় উঠে আসে মাদক সমস্যা, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা এবং দীর্ঘদিন ধরে অবহেলিত খাল খননের বিষয়গুলো। এসব সমস্যা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ এবং বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন অংশগ্রহণকারীরা।
আয়োজকদের ভাষ্য, সাধারণ মানুষের অভাব-অভিযোগ ও প্রত্যাশা সরাসরি জানার পাশাপাশি এলাকার সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গড়ে তোলাই এ উঠান বৈঠকের উদ্দেশ্য। শুধু আলোচনা নয়, নাগরিক দুর্ভোগ কমাতে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপরও গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক জুবায়ের সরদার।
আয়োজকরা বলেন, একটি সুন্দর ও বাসযোগ্য এনায়েতনগর গড়ে তুলতে স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণ ও সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। মানুষের সমস্যা ও অধিকার নিয়ে তাঁদের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তাঁরা।
উঠান বৈঠটির আয়োজন করে এনায়েতনগর ইউনিয়ন এনসিপি।

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন