বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলা সভাপতি সাইদুর রহমান গুম বা নিখোঁজ হননি; তিনি নিজেই আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে। সোমবার রাতে নগরীর গলাচিপা এলাকায় তার বাসা থেকে তাকে পাওয়া যায়।
এর আগে শুক্রবার সন্ধ্যার পর থেকে সাইদুরের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে দাবি করেছিলেন তার পরিবারের সদস্যরা। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়ক তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন।
সোমবার (২২ জুন) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্র ফেডারেশনের নেতারা জানান, শুক্রবার সন্ধ্যার পর থেকে সাইদুরের কোনো সন্ধান মিলছে না। তারা তাকে ‘গুম’ করা হয়ে থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছিলেন।
তবে রাতেই গলাচিপার নিজ বাসা থেকে সাইদুরকে পাওয়া গেলে তার নিখোঁজ বা গুম হওয়ার বিষয়ে তৈরি হওয়া জল্পনার অবসান ঘটে। এ ঘটনায় সংশ্লিষ্ট মহলে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন