বি পি নিউজ ২৪

বক্তাবলী ইউনিয়ন বিএনপি থেকে দরবেশ আলীর বহিষ্কার

প্রকাশ : ২৮ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বক্তাবলী ইউনিয়ন বিএনপি থেকে দরবেশ আলীর বহিষ্কার

নালা-সংক্রান্ত অনিয়মের অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার বক্তাবলী ইউনিয়ন বিএনপির এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের পর দলীয় নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

বক্তাবলী ইউনিয়ন বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক দরবেশ আলীকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়ার নির্দেশে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত ব্যক্তির কোনো ধরনের কর্মকাণ্ডের দায়ভার বিএনপি বহন করবে না। একই সঙ্গে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের দরবেশ আলীর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ২৮ জুন ২০২৬

বক্তাবলী ইউনিয়ন বিএনপি থেকে দরবেশ আলীর বহিষ্কার

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

নালা-সংক্রান্ত অনিয়মের অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার বক্তাবলী ইউনিয়ন বিএনপির এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের পর দলীয় নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

বক্তাবলী ইউনিয়ন বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক দরবেশ আলীকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়ার নির্দেশে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত ব্যক্তির কোনো ধরনের কর্মকাণ্ডের দায়ভার বিএনপি বহন করবে না। একই সঙ্গে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের দরবেশ আলীর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ