বি পি নিউজ ২৪

ফতুল্লায় পৃথক অভিযানে যুবলীগ ও প্রজন্ম লীগের দুই নেতা গ্রেপ্তার

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ফতুল্লায় পৃথক অভিযানে যুবলীগ ও প্রজন্ম লীগের দুই নেতা গ্রেপ্তার

ফতুল্লায় পৃথক অভিযানে যুবলীগ ও প্রজন্ম লীগের দুই নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় পৃথক দুটি অভিযান চালিয়ে থানা যুবলীগের সহসাধারণ সম্পাদক মনির হোসেন (৫০) ও জেলা প্রজন্ম লীগের সভাপতি মাহমুদুল হাসান আলমাসকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৭ নভেম্বর) রাত ৯টা থেকে ১০টার মধ্যে কায়েমপুর ও মধ্য সস্তাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৯টার দিকে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) শামীম ও রফিকুল ইসলাম (পিপিএম) সঙ্গীয় ফোর্স নিয়ে কায়েমপুর এলাকায় যান। সেখানে অভিযান চালিয়ে মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মৃত ইউনুস সর্দারের ছেলে।

এরপর একই পুলিশ দল রাত ১০টার দিকে মধ্য সস্তাপুর এলাকায় দ্বিতীয় অভিযান পরিচালনা করে। এ সময় জেলা প্রজন্ম লীগের সভাপতি মাহমুদুল হাসান আলমাসকে গ্রেপ্তার করা হয়। তিনি মধ্য সস্তাপুর এলাকার ছমির উদ্দিন ঢালীর ছেলে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মামলা রয়েছে। পাশাপাশি সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

ফতুল্লায় পৃথক অভিযানে যুবলীগ ও প্রজন্ম লীগের দুই নেতা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ