সিটি দোয়েল প্লাজার লিফটে আধা ঘণ্টা আটকা ছয়জন, পরে উদ্ধার
নারায়ণগঞ্জ নগরীর ২ নম্বর রেলগেট এলাকার সিটি দোয়েল প্লাজার একটি লিফট হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় ভেতরে থাকা ছয়জন আটকা পড়েন। প্রায় ৩০ মিনিট পর ভবনের আন্ডারগ্রাউন্ডে থাকা জরুরি নির্গমনপথ (ইমার্জেন্সি এক্সিট) দিয়ে তাঁদের নিরাপদে বের করে আনা হয়। এ ঘটনায় কেউ আহত হননি।
রোববার (৮ নভেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ভবনের ছাদে অবস্থিত টার্ফে খেলাধুলা শেষে লিফটে করে নিচে নামছিলেন ছয়জন। এ সময় মাঝপথে লিফটটি হঠাৎ বন্ধ হয়ে গেলে তাঁরা ভেতরে আটকে পড়েন। বের হওয়ার কোনো উপায় না পেয়ে একপর্যায়ে আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মণ্ডলপাড়া ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ শুরু করার আগেই ভবনের আন্ডারগ্রাউন্ডে থাকা ইমার্জেন্সি এক্সিট ব্যবহার করে আটকে পড়া ব্যক্তিদের বের করে আনা সম্ভব হয়।
উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, লিফটের ভেতরে প্রায় আধা ঘণ্টা আটকে থাকায় তাঁরা আতঙ্কের মধ্যে ছিলেন। তবে শেষ পর্যন্ত সবাই নিরাপদে বের হতে পেরেছেন এবং কারও কোনো শারীরিক ক্ষতি হয়নি।
ঘটনার পর সিটি দোয়েল প্লাজার লিফটের নিরাপত্তাব্যবস্থা, কার্যকারিতা ও নিয়মিত রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন