নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন বক্তাবলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মুক্তারকান্দি এলাকায় ময়লা ফেলতে নিষেধ করাকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলা ও হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় মোশারফ, আরিফ, মনির ও বাসির সরদারসহ ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে। এ ঘটনায় ফতুল্লা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা। অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের একটি প্রতিনিধি দল।
ভুক্তভোগীদের অভিযোগ, প্রায় ৬ থেকে ৭ দিন আগে বাসার পাশে ময়লা ফেলাকে কেন্দ্র করে প্রতিবেশী মৃত মজিবর হাজীর ছেলের সঙ্গে কথা-কাটাকাটি হলেও স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করা হয়। তবে পূর্বের ওই বিরোধের জেরে গত ২৮ জুন (রোববার) রাত ৯টার দিকে বাসির, মোশারফ, মনির ও আরিফের নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি দল লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
হামলায় দেশীয় অস্ত্রের আঘাতে রাকিব নামে এক ব্যক্তি গুরুতর আহত হন বলে দাবি করেছেন ভুক্তভোগীরা। এছাড়া হামলার সময় প্রায় ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের একটি আইফোন, নগদ ১ লাখ ৫০ হাজার টাকা এবং বাসা থেকে দুটি স্বর্ণের চেইন ও দুই জোড়া কানের দুল লুট করে নেওয়ার অভিযোগও করা হয়েছে।
এ ঘটনায় ফতুল্লা থানায় লিখিত অভিযোগ দায়েরের পর পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সোমবার, ২৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন