নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত ‘জাতীয় ফল মেলা-২০২৬’ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৯ জুন) সদর উপজেলা প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির।
উদ্বোধনের পর জেলা প্রশাসক মেলায় অংশ নেওয়া বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং দেশীয় ফল উৎপাদনে নতুন নতুন জাত ও বৈচিত্র্য বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ফল চাষে বৈচিত্র্য আনতে পারলে কৃষক যেমন লাভবান হবেন, তেমনি দেশের পুষ্টি নিরাপত্তাও আরও শক্তিশালী হবে।
অনুষ্ঠানে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন খাতের প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন বিভিন্ন জাতের শাক-সবজির বীজ, রাসায়নিক সার, গাছের চারা এবং অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়।
এ সময় জেলা পরিষদের প্রশাসক, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, ফল মেলায় অংশ নেওয়া উদ্যোক্তা এবং বিপুল সংখ্যক দর্শনার্থী উপস্থিত ছিলেন।

সোমবার, ২৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন