নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ডিক্রির চর গ্রামের বাসিন্দা মনির বেপারী (পিতা: মৃত সানু বেপারী) গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। ব্রেইন স্ট্রোকের পর তার মাথায় সংক্রমণ (ইনফেকশন) দেখা দেওয়ায় চিকিৎসা ব্যয় বহন করা তার পরিবারের পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।
স্থানীয়দের ভাষ্য, মনির বেপারী একজন অত্যন্ত সৎ, পরিশ্রমী ও ভালো মনের মানুষ হিসেবে এলাকায় পরিচিত। জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে তিনি ভ্যান চালিয়ে পরিবার-পরিজনের ভরণপোষণ করে আসছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় বর্তমানে তিনি কর্মক্ষমতা হারিয়েছেন এবং পরিবারটি চরম আর্থিক সংকটে রয়েছে।
পরিবারের সদস্যরা জানান, উন্নত চিকিৎসা চালিয়ে যেতে বিপুল অর্থের প্রয়োজন। কিন্তু সীমিত আয়ের কারণে তাদের পক্ষে সেই ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। তাই সমাজের বিত্তবান, প্রবাসী, জনপ্রতিনিধি ও মানবিক হৃদয়ের মানুষের কাছে মনির বেপারীর চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন তারা।
সহায়তা পাঠানোর বিকাশ নম্বর: 01741-609136
একটি ছোট সহযোগিতাও হয়তো একজন অসহায় মানুষের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন মনির বেপারীর পরিবার।

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন