নারায়ণগঞ্জে কৃষক শ্রমিক জনতা লীগের নেতা শফিকুল ইসলাম ডিবির হেফাজতে
কৃষক শ্রমিক জনতা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ারকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) রাতে সদর উপজেলার কাশীপুর আমবাগান এলাকার নিজ বাসা থেকে তাঁকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামান। তিনি জানান, রাত সাড়ে ৯টার দিকে শফিকুল ইসলামকে তাঁর বাসা থেকে ডিবি কার্যালয়ে আনা হয়।
মো. হাসিনুজ্জামান বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি বিষয় যাচাই-বাছাই করার জন্য তাঁকে হেফাজতে নেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত তাঁকে আটক বা গ্রেপ্তার দেখানো হয়নি। বিষয়টি নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জিজ্ঞাসাবাদে নিশ্চিত কোনো তথ্য পাওয়া গেলে পরবর্তী সময়ে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ডিবির এই কর্মকর্তা।

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন