বি পি নিউজ ২৪

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, ইয়াবাসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার ২২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ১৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মামলায় মোট ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সোনারগাঁ থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে মাদক মামলায় ১ জন, বৈষম্যবিরোধী মামলায় ৩ জন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৬ জন, মাদকসেবী ৯ জন, দস্যুতা মামলায় ১ জন এবং ওয়ারেন্টভুক্ত ২ জন রয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক পিপিএমের নেতৃত্বে থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মাদক ব্যবসায়ী হিসেবে সজিব হোসেন (২৯) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এছাড়া বৈষম্যবিরোধী মামলায় গ্রেপ্তার তিনজন হলেন আবুল কালাম (৪৫), মাসুদুজ্জামান (৩৮) ও মুসা মিয়া খোকন (৪৬)। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ছয়জন হলেন মো. কাদির (৩৮), জুয়েল মিয়া (৩৮), মঞ্জুর হোসেন (৪৫), রমিজ (৬৩), আফজাল হোসেন বকুল (৩৫) ও মোখলেছুর রহমান আমির (৪৫)।

এ ছাড়া মাদকসেবী হিসেবে ৯ জন, দস্যুতা মামলায় মো. আরাফাত (২০) এবং ওয়ারেন্টভুক্ত দুই আসামি মো. রাকিব (২৯) ও ইয়াকুবকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার ২২ জনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, ইয়াবাসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার ২২

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ১৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মামলায় মোট ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সোনারগাঁ থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে মাদক মামলায় ১ জন, বৈষম্যবিরোধী মামলায় ৩ জন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৬ জন, মাদকসেবী ৯ জন, দস্যুতা মামলায় ১ জন এবং ওয়ারেন্টভুক্ত ২ জন রয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান পিপিএমের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক পিপিএমের নেতৃত্বে থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মাদক ব্যবসায়ী হিসেবে সজিব হোসেন (২৯) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এছাড়া বৈষম্যবিরোধী মামলায় গ্রেপ্তার তিনজন হলেন আবুল কালাম (৪৫), মাসুদুজ্জামান (৩৮) ও মুসা মিয়া খোকন (৪৬)। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ছয়জন হলেন মো. কাদির (৩৮), জুয়েল মিয়া (৩৮), মঞ্জুর হোসেন (৪৫), রমিজ (৬৩), আফজাল হোসেন বকুল (৩৫) ও মোখলেছুর রহমান আমির (৪৫)।

এ ছাড়া মাদকসেবী হিসেবে ৯ জন, দস্যুতা মামলায় মো. আরাফাত (২০) এবং ওয়ারেন্টভুক্ত দুই আসামি মো. রাকিব (২৯) ও ইয়াকুবকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার ২২ জনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ