বি পি নিউজ ২৪

ত্যাগী ও পরীক্ষিত ছাত্রদল নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মামুনের

ত্যাগী ও পরীক্ষিত ছাত্রদল নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি আব্দুল্লাহ আল মামুনের

নারায়ণগঞ্জ-৫ আসনে ২০১৮ ও ২০২৪ সালের রাজনৈতিক আন্দোলনে রাজপথে সক্রিয় থাকা ত্যাগী ও পরীক্ষিত ছাত্রদল নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি জানিয়েছেন বন্দর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি প্রার্থী মোঃ আব্দুল্লাহ আল মামুন।

এক বিবৃতিতে তিনি বলেন, নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে পরীক্ষিত ও ত্যাগী নেতাকর্মীদের অনেকেই বর্তমানে অবহেলিত। অন্যদিকে, দলের কিছু সিনিয়র নেতার বিরুদ্ধে নব্য বিএনপি ও সুবিধাভোগীদের বেশি প্রাধান্য দেওয়ার অভিযোগও তোলেন তিনি।

আব্দুল্লাহ আল মামুন বলেন, ২০১৮ ও ২০২৪ সালের কঠিন রাজনৈতিক সময়ে যারা ছাত্রদলের নেতৃত্ব দিয়েছেন এবং মামলা-হামলা, নির্যাতন ও নানা প্রতিকূলতা উপেক্ষা করে রাজপথে দলের জন্য কাজ করেছেন, তাদের অধিকাংশই আজ যথাযথ মূল্যায়ন থেকে বঞ্চিত।

তিনি আরও অভিযোগ করেন, চাকরি, ব্যবসা, ঠিকাদারি, হাট-বাজার ও ঘাটসহ বিভিন্ন সুযোগ-সুবিধার ক্ষেত্রে ত্যাগী নেতাকর্মীদের পরিবর্তে সিনিয়র নেতাদের আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠজনদের প্রাধান্য দেওয়া হচ্ছে। এ ধরনের প্রবণতা দলের সাংগঠনিক ভবিষ্যতের জন্য ইতিবাচক নয় বলেও মন্তব্য করেন তিনি।

বিবৃতিতে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ২০১৮ ও ২০২৪ সালের রাজনৈতিক আন্দোলনে রাজপথে সক্রিয় থাকা পরীক্ষিত ছাত্রদল নেতাকর্মীদের তালিকা তৈরি করে তাদের খোঁজখবর নিতে হবে। পাশাপাশি যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে চাকরি, ব্যবসা, সামাজিক ও সাংগঠনিক বিভিন্ন ক্ষেত্রে তাদের সম্পৃক্ত করার উদ্যোগ নিতে হবে।

তিনি বলেন, সুসময়ে সুবিধা নেওয়া মানুষের অভাব হয় না; কিন্তু দুঃসময়ে দলের জন্য রাজপথে থাকা কর্মীরাই দলের প্রকৃত শক্তি। পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন ও সাংগঠনিকভাবে শক্তিশালী করা হলে নারায়ণগঞ্জ শহরে বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় হবে বলে তিনি বিশ্বাস করেন।

আব্দুল্লাহ আল মামুন আরও বলেন, “আমরা কারও করুণা চাই না, চাই আমাদের ত্যাগের যথাযথ স্বীকৃতি ও ন্যায্য মূল্যায়ন।”

তিনি আত্মীয়করণ ও সুবিধাবাদ পরিহার করে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যোগ্যতা অনুযায়ী দায়িত্ব দেওয়ার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

ত্যাগী ও পরীক্ষিত ছাত্রদল নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মামুনের

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ