বি পি নিউজ ২৪

বক্তাবলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে নির্বাচন করবেন তরুণ সমাজসেবক বায়জিদ কাউছার ফকির

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে সদস্য (মেম্বার) পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন তরুণ সমাজসেবক বায়জিদ কাউছার ফকির।

বায়জিদ কাউছার ফকির দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন। একজন তরুণ সমাজসেবক হিসেবে তিনি ইতোমধ্যে স্থানীয়দের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছেন। বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে এলাকার উন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি এবং মানবিক কার্যক্রমে ভূমিকা রেখে চলেছেন।

এছাড়াও ক্রীড়া উন্নয়নে যুবসমাজকে সম্পৃক্ত করতে তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন। স্থানীয় তরুণদের খেলাধুলা ও ইতিবাচক কর্মকাণ্ডে উৎসাহিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন বলেও জানা যায়।

বায়জিদ কাউছার ফকির বলেন, "জনসেবা করার মানসিকতা নিয়েই আমি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। এলাকাবাসী আমাকে সুযোগ দিলে ২ নম্বর ওয়ার্ডকে একটি শান্তিপূর্ণ, পরিচ্ছন্ন ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।"

তিনি আরও বলেন, এলাকার সার্বিক উন্নয়ন, সাধারণ মানুষের সমস্যা সমাধান এবং যুবসমাজকে সঙ্গে নিয়ে একটি আধুনিক ও বাসযোগ্য ওয়ার্ড গড়ে তোলাই হবে তার প্রধান লক্ষ্য।

এদিকে, তার নির্বাচনে অংশগ্রহণের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও তরুণ সমাজ।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

বক্তাবলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে নির্বাচন করবেন তরুণ সমাজসেবক বায়জিদ কাউছার ফকির

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে সদস্য (মেম্বার) পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন তরুণ সমাজসেবক বায়জিদ কাউছার ফকির।

বায়জিদ কাউছার ফকির দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন। একজন তরুণ সমাজসেবক হিসেবে তিনি ইতোমধ্যে স্থানীয়দের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছেন। বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে এলাকার উন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি এবং মানবিক কার্যক্রমে ভূমিকা রেখে চলেছেন।

এছাড়াও ক্রীড়া উন্নয়নে যুবসমাজকে সম্পৃক্ত করতে তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন। স্থানীয় তরুণদের খেলাধুলা ও ইতিবাচক কর্মকাণ্ডে উৎসাহিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন বলেও জানা যায়।

বায়জিদ কাউছার ফকির বলেন, "জনসেবা করার মানসিকতা নিয়েই আমি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। এলাকাবাসী আমাকে সুযোগ দিলে ২ নম্বর ওয়ার্ডকে একটি শান্তিপূর্ণ, পরিচ্ছন্ন ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।"

তিনি আরও বলেন, এলাকার সার্বিক উন্নয়ন, সাধারণ মানুষের সমস্যা সমাধান এবং যুবসমাজকে সঙ্গে নিয়ে একটি আধুনিক ও বাসযোগ্য ওয়ার্ড গড়ে তোলাই হবে তার প্রধান লক্ষ্য।

এদিকে, তার নির্বাচনে অংশগ্রহণের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও তরুণ সমাজ।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ