বি পি নিউজ ২৪

ডিক্রিরচরে ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আজ

নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ডিক্রিরচর সূর্যতরুণ সংসদের উদ্যোগে আয়োজিত "ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬" এর ফাইনাল ম্যাচ আজ (১০ জুলাই) অনুষ্ঠিত হবে।

বিকেল ৪টায় ডিক্রিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে ডিক্রিরচর সূর্য তরুণ সংসদ ও কানাইনগর প্রগতি ক্লাব।

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। এবারের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের জন্য আকর্ষণীয় পুরস্কার হিসেবে একটি ফ্রিজ প্রদান করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ত্রিধারা প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান জনাব আক্তারুজ্জামান। উদ্বোধক হিসেবে থাকবেন কানাইনগর ছোবাহানিয়া স্কুল এন্ড কলেজের আজীবন দাতা সদস্য মো. জামাল সরদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আব্দুল ওহাব মেম্বার, আব্দুল কুদ্দুস, হাজী রহমত আলী, মো. জাকারিয়া, মো. জাকির, আব্দুল বাতেন, হাবিবুর রহমান হাবিব ও মো. মামুন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মো. সাইদ খোকন। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক, ক্রীড়াপ্রেমী ও বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে জমজমাট পরিবেশে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ১০ জুলাই ২০২৬

ডিক্রিরচরে ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আজ

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ডিক্রিরচর সূর্যতরুণ সংসদের উদ্যোগে আয়োজিত "ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬" এর ফাইনাল ম্যাচ আজ (১০ জুলাই) অনুষ্ঠিত হবে।

বিকেল ৪টায় ডিক্রিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে ডিক্রিরচর সূর্য তরুণ সংসদ ও কানাইনগর প্রগতি ক্লাব।

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। এবারের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের জন্য আকর্ষণীয় পুরস্কার হিসেবে একটি ফ্রিজ প্রদান করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ত্রিধারা প্রোপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান জনাব আক্তারুজ্জামান। উদ্বোধক হিসেবে থাকবেন কানাইনগর ছোবাহানিয়া স্কুল এন্ড কলেজের আজীবন দাতা সদস্য মো. জামাল সরদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আব্দুল ওহাব মেম্বার, আব্দুল কুদ্দুস, হাজী রহমত আলী, মো. জাকারিয়া, মো. জাকির, আব্দুল বাতেন, হাবিবুর রহমান হাবিব ও মো. মামুন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মো. সাইদ খোকন। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক, ক্রীড়াপ্রেমী ও বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে জমজমাট পরিবেশে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ