বি পি নিউজ ২৪

অভিযোগের পরও পুলিশ অ্যাকশন নিচ্ছে না কেন?: এমপি আল আমিন

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

অভিযোগের পরও পুলিশ অ্যাকশন নিচ্ছে না কেন?: এমপি আল আমিন

নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর এলাকায় কথিত ‘ডাকাত শহীদ গ্যাং’-এর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন। তিনি গ্যাংটির বিরুদ্ধে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

রোববার (১২ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

বক্তব্যে এমপি আব্দুল্লাহ আল আমিন বলেন, কাশিপুর এলাকার অন্যতম বড় সমস্যা হিসেবে ‘ডাকাত শহীদ গ্যাং’-এর নাম উঠে আসছে। প্রতিদিনই এ গ্যাংকে ঘিরে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও পুলিশ দৃশ্যমান কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, যদি সংবাদগুলো সঠিক না হয়, তাহলে পুলিশ তা স্পষ্টভাবে জানাতে পারে। কিন্তু মাসের পর মাস একই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ ও সংবাদ প্রকাশের পরও কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় সাধারণ মানুষের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আস্থা কমে যাচ্ছে।

সভায় উপস্থিত জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার (এসপি)সহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলা আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যদের সামনেই তিনি এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ১৩ জুলাই ২০২৬

অভিযোগের পরও পুলিশ অ্যাকশন নিচ্ছে না কেন?: এমপি আল আমিন

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর এলাকায় কথিত ‘ডাকাত শহীদ গ্যাং’-এর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন। তিনি গ্যাংটির বিরুদ্ধে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

রোববার (১২ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

বক্তব্যে এমপি আব্দুল্লাহ আল আমিন বলেন, কাশিপুর এলাকার অন্যতম বড় সমস্যা হিসেবে ‘ডাকাত শহীদ গ্যাং’-এর নাম উঠে আসছে। প্রতিদিনই এ গ্যাংকে ঘিরে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও পুলিশ দৃশ্যমান কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, যদি সংবাদগুলো সঠিক না হয়, তাহলে পুলিশ তা স্পষ্টভাবে জানাতে পারে। কিন্তু মাসের পর মাস একই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ ও সংবাদ প্রকাশের পরও কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় সাধারণ মানুষের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আস্থা কমে যাচ্ছে।

সভায় উপস্থিত জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার (এসপি)সহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলা আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যদের সামনেই তিনি এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ