বি পি নিউজ ২৪

রাধনগরের লেংটার মেলায় দাওয়াত গ্রহণ করেছিলেন জাকির খান, দাবি আয়োজক কমিটির

নারায়ণগঞ্জের বক্তাবলী ইউনিয়নের রাধানগরে বিতর্কিত লেংটার মেলা আয়োজনকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। মেলা নিয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের ‘লেংটার মেলা হতে দেব না’ বক্তব্যের আগেই মেলার দাওয়াত গ্রহণ করেছিলেন মহানগর বিএনপি নেতা জাকির খান এমন দাবি করেছে মেলা আয়োজক কমিটি।

আয়োজক কমিটির দাবি, গত ৫ নভেম্বর জাকির খানকে দাওয়াত দিতে তাঁর কাছে যান মেলা কমিটির সদস্যরা। এ সময় তিনি তাদের দাওয়াত গ্রহণ করেন। শুধু তাই নয়, গতকাল ২৪ নভেম্বর জাকির খানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা জিয়াও মেলা কমিটিকে নিশ্চিত করেছিলেন যে জাকির খান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

তবে কয়েকটি সংবাদমাধ্যমে জাকির খানকে লেংটার মেলার প্রধান অতিথি করার বিষয়ে সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাকির খান জানান, মেলায় তাঁর নাম দেওয়ার বিষয়ে তিনি অবগত নন।

অন্যদিকে, মেলা কমিটির পক্ষ থেকে দাওয়াত গ্রহণের দাবি করা হলেও এ বিষয়ে জাকির খানের বক্তব্যের সঙ্গে তাদের দাবির ভিন্নতা দেখা দিয়েছে। এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবি ও ভিডিওতে জাকির খানের সঙ্গে মেলা কমিটির সদস্যদের স্বাচ্ছন্দ্যে ছবি তুলতে দেখা যায়। যা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

এর আগে গত ১ নভেম্বর ইমাম সমাজ আয়োজিত অপসংস্কৃতি ও মাদকের বিরুদ্ধে এক সভায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ লেংটার মেলার বিষয়ে কঠোর অবস্থান জানিয়ে বলেন, ‘লেংটার মেলা হতে দেব না।’

তাঁর এমন বক্তব্যের পর মেলায় জাকির খানকে প্রধান অতিথি করার বিষয়টি সামনে আসায় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন বিতর্কের সৃষ্টি হয়। এরপরই জাকির খানের সংবাদ বিজ্ঞপ্তিতে নিজের অজ্ঞতার কথা জানানোর বিষয়টি আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।

সব মিলিয়ে লেংটার মেলা নিয়ে মামুন মাহমুদের কঠোর অবস্থান এবং জাকির খানের দাওয়াত গ্রহণ ও পরবর্তী অস্বীকৃতির বিষয়টি ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

রাধনগরের লেংটার মেলায় দাওয়াত গ্রহণ করেছিলেন জাকির খান, দাবি আয়োজক কমিটির

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ