ফ্যাসিস্ট কাঠামো ভেঙে নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। তিনি বলেন, যে প্রজন্ম স্বৈরাচারবিরোধী আন্দোলনে সাহসিকতার পরিচয় দিয়েছে, রাষ্ট্র পুনর্গঠনের দায়িত্বও এখন তাদের কাঁধেই।
সোমবার (১৩ জুলাই) ঢাকার বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (PUNAB) আয়োজিত ‘July Uprising Memorial Awards 2026 & National Chapter Gathering’ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে আব্দুল্লাহ আল আমিন বলেন, ৫ আগস্ট রাজপথে নামা মানুষের লক্ষ্য শুধু একটি সরকারের পতন ছিল না; বরং বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সুন্দর একটি বাংলাদেশ গড়ে তোলাই ছিল সেই আন্দোলনের মূল আকাঙ্ক্ষা। তবে এ ধরনের পরিবর্তন একদিনে সম্ভব নয়; এর জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি সংগ্রাম, ধারাবাহিক প্রচেষ্টা এবং গঠনমূলক উদ্যোগ।
তিনি বলেন, “আমি আব্দুল্লাহ আল আমিন একজন আইনজীবী ছিলাম, এখন একজন সংসদ সদস্য হয়েছি—এটা আসলে পরিবর্তন না। আমি সংসদ সদস্য হব, এজন্য তো মানুষ গণআন্দোলনে নামেনি। একটি সুন্দর বাংলাদেশ হবে, এজন্যই আমরা সবাই রাজপথে নেমেছিলাম।”
প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদানের প্রশংসা করে তিনি বলেন, নিরাপদ সড়ক আন্দোলন, নো-ভ্যাট আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই গণঅভ্যুত্থানসহ দেশের গুরুত্বপূর্ণ আন্দোলনগুলোতে তারা সাহসিকতা ও নেতৃত্বের পরিচয় দিয়েছে।
পুরোনো দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে এসে নতুন প্রজন্মকে রাষ্ট্র গঠনের কাজে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা ফ্যাসিস্ট কাঠামো ভাঙার ক্ষেত্রে সফল হয়েছি। এখন সুন্দর একটি বাংলাদেশ গড়ার ক্ষেত্রেও আমাদের সফল হতে হবে।”
অনুষ্ঠানে PUNAB-এর উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সংঘটিত একটি গণআন্দোলন। সেই চেতনা ধারণ করে মানবিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন