বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জে ১৬ জুলাই শহিদ দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আলোচনা সভা

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারায়ণগঞ্জে ১৬ জুলাই শহিদ দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আলোচনা সভা

১৬ জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। পাশাপাশি তাঁদের আদর্শ, দেশপ্রেম ও গণতান্ত্রিক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন, জেলা প্রশাসনের কর্মকর্তারা, জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের আত্মত্যাগ দেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। তাঁদের আদর্শ ও দেশপ্রেম থেকে শিক্ষা নিয়ে গণতান্ত্রিক মূল্যবোধকে শক্তিশালী করা এবং সমৃদ্ধ ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

নারায়ণগঞ্জে ১৬ জুলাই শহিদ দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আলোচনা সভা

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

১৬ জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। পাশাপাশি তাঁদের আদর্শ, দেশপ্রেম ও গণতান্ত্রিক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন, জেলা প্রশাসনের কর্মকর্তারা, জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের আত্মত্যাগ দেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। তাঁদের আদর্শ ও দেশপ্রেম থেকে শিক্ষা নিয়ে গণতান্ত্রিক মূল্যবোধকে শক্তিশালী করা এবং সমৃদ্ধ ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ