জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) হাজীগঞ্জে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের স্মরণ করেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
পরে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে অংশ নেন। সেখানে তিনি শহিদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের আদর্শ ধারণ এবং দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন