নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় আয়োজন রথযাত্রা মহোৎসব উপলক্ষে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
উৎসবমুখর এ শোভাযাত্রায় উপজেলার ষোলপাড়া, উদ্ধবগঞ্জসহ আশপাশের এলাকার সনাতন ধর্মাবলম্বীরা অংশ নেন। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অংশগ্রহণকারীরা বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ সহাবস্থানই দেশের ঐতিহ্য। এ ধরনের আয়োজন সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধকে আরও শক্তিশালী করে।

সোমবার, ৩১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন