নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের নেতৃবৃন্দ।
রোববার (১৯ জুলাই) সংগঠনটির মহানগর সভাপতি মুহাম্মদ আবুল হাশিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের সঙ্গে এ সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে জুলাই গণঅভ্যুত্থানকে ঘিরে সংগঠনের পক্ষ থেকে দুটি দাবি তুলে ধরা হয়। পাশাপাশি নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের সময় তাদের কার্যক্রম ও ভূমিকা নিয়েও আলোচনা করা হয়।
এ সময় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি আবুল হাশিম বলেন, যেকোনো পরিস্থিতিতে তারা ন্যায় প্রতিষ্ঠার পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে অবস্থান অব্যাহত রাখবেন।
সাক্ষাতে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি জাহিদুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক মুহা. খালেদ সাইফুল্লাহ সানভীর, তথ্য, গবেষণা ও প্রচার সম্পাদক গাজী মুহা. সাইম হোসাইন, প্রকাশনা ও দপ্তর সম্পাদক শেখ মুহাম্মদ রুহুল আমিন এবং অর্থ ও কল্যাণ সম্পাদক শাহ মুহাম্মদ সগীর।

সোমবার, ২০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন