নারায়ণগঞ্জ মহানগরে জনসম্পৃক্ত পুলিশিং কার্যক্রম আরও জোরদার করতে ৩১ সদস্যের কমিউনিটি পুলিশিং কমিটির পরিচিতি, ওরিয়েন্টেশন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশ ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
রোববার (১৯ জুলাই) আয়োজিত এ সভায় ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ স্লোগানকে সামনে রেখে ২১ সদস্যের কার্যকরী কমিটি এবং ১০ জন উপদেষ্টাকে নিয়ে মোট ৩১ সদস্যের নারায়ণগঞ্জ মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে অ্যাডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপুকে সভাপতি এবং মাসুদ রানাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
সভায় বক্তারা বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাং, চুরি, ছিনতাই, দস্যুতা ও ডাকাতি প্রতিরোধে তথ্য-উপাত্ত সংগ্রহ এবং সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে কার্যকর ভূমিকা পালন করবে কমিউনিটি পুলিশিং কমিটি।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।

সোমবার, ২০ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন