বি পি নিউজ ২৪

উন্নয়নের কাজে অনিয়ম দেখলে আমাকে জানাবেন : এমপি আল আমিন

প্রকাশ : ২১ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

উন্নয়নের কাজে অনিয়ম দেখলে আমাকে জানাবেন : এমপি আল আমিন

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেছেন, উন্নয়নকাজের গুণগত মান নিশ্চিত করতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। কোথাও অনিয়ম বা ত্রুটি চোখে পড়লে তাৎক্ষণিকভাবে জানাতে স্থানীয়দের প্রতি আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে সদর উপজেলা পরিষদের পাশের শিবু মার্কেট-ফতুল্লা পোস্ট অফিস সড়কের সংস্কার কাজ শেষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “যেকোনো উন্নয়নকাজের মান নিয়ে সচেতন থাকবেন। কোথাও ত্রুটি দেখলে আমাকে জানাবেন। আমিও নিয়মিত পরিদর্শন করছি। কাজের মানের সঙ্গে কোনো আপস করা হবে না।”

দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে ওঠা প্রায় ২ কিলোমিটার দীর্ঘ সড়কটি স্থানীয়দের দাবির প্রেক্ষিতে উপজেলা প্রকৌশল বিভাগের মাধ্যমে সংস্কার করা হয়। প্রায় ৩ কোটি ৯১ লাখ টাকা ব্যয়ে মাত্র দেড় মাসে কাজটি সম্পন্ন হয়।

এমপি আব্দুল্লাহ আল আমিন বলেন, পোস্ট অফিস থেকে শিবু মার্কেট সড়কটি দীর্ঘদিন অবহেলিত ছিল। স্থানীয়দের দাবি অনুযায়ী রাস্তার পাশাপাশি ড্রেন নির্মাণের পরিকল্পনা থাকলেও সীমিত সক্ষমতার কারণে একসঙ্গে তা সম্ভব হয়নি। তবে পর্যাপ্ত জায়গা থাকায় ভবিষ্যতে ড্রেন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, এলাকার উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অতীতের বৈষম্যমূলক উন্নয়ন নীতির পুনরাবৃত্তি না করে রাষ্ট্রীয় অর্থ জনগণের কল্যাণে সমানভাবে ব্যয় নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সড়ক নির্মাণের শুরুতে কিছু ত্রুটি ধরা পড়ায় কাজ সাময়িকভাবে বন্ধ রেখে পরে মান নিয়ন্ত্রণ নিশ্চিত করে পুনরায় কাজ শুরু করা হয়েছিল বলেও জানান সংসদ সদস্য।

তিনি স্থানীয়দের উদ্দেশে বলেন, জালকুড়ি থেকে পাগলা সড়কসহ চলমান সব উন্নয়ন প্রকল্পে নজর রাখতে হবে। কোথাও কাজের মানে ত্রুটি দেখা গেলে দ্রুত জানাতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর, আধুনিক ও বাসযোগ্য নারায়ণগঞ্জ গড়ে তোলা সম্ভব বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম ফয়েজ উদ্দিন, সদর উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাতসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

উন্নয়নের কাজে অনিয়ম দেখলে আমাকে জানাবেন : এমপি আল আমিন

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ