বি পি নিউজ ২৪

বন্দরে পূজামণ্ডপে স'ন্দেহজনক ঘোরাঘুরি, চা'কু'সহ ১৩ বছরের কি'শোর আ'টক

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বন্দরে পূজামণ্ডপে স'ন্দেহজনক ঘোরাঘুরি, চা'কু'সহ ১৩ বছরের কি'শোর আ'টক

বন্দরে পূজামণ্ডপে সন্দেহজনক ঘোরাঘুরি, চাকুসহ ১৩ বছরের কিশোর আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা চলাকালে নারায়ণগঞ্জের বন্দরে মন্দির এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে ১৩ বছর বয়সী এক কিশোরকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি সুচালো চাকু উদ্ধারের কথা জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই রাতে ডাকাতির প্রস্তুতির অভিযোগে আরও একজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১টা ২৫ মিনিটে বন্দর থানার বাউলপাড়া এলাকার লালজী মন্দিরের প্রধান ফটকের সামনে এসব ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, আটক কিশোরটি প্রায় আড়াই ঘণ্টা ধরে বাবুপাড়া বৃন্দাবন মন্দির ও লালজী মন্দিরের পূজামণ্ডপ এলাকায় ঘোরাফেরা করছিল। এ সময় তাকে নাচানাচি করতেও দেখা যায়। একপর্যায়ে তার আচরণ নিয়ে স্থানীয়দের সন্দেহ তৈরি হলে তাদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়ে সে। পরে পুলিশকে খবর দেন স্থানীয়রা।

সংবাদ পেয়ে বন্দর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে কিশোরটিকে আটক করে। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি সুচালো চাকু উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ। প্রত্যক্ষদর্শীদের দাবি, চাকুটি তার পায়ের নিচে এবং হাতে থাকা একটি পাইপের ভেতরে লুকানো ছিল। এ সময় কিশোরটি নেশাগ্রস্ত ছিল বলেও দাবি করেন তাঁরা। তবে এ বিষয়ে পুলিশের পৃথক বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে, একই রাতে লালজী মন্দিরের প্রধান ফটকের সামনে দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতির অভিযোগে আরও একজনকে আটক করে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে আরও চার থেকে পাঁচজন পালিয়ে যায় বলে জানা গেছে।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। তাদের ভাষ্য অনুযায়ী, চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন নির্জন স্থানে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতি করে আসছিল।

এ ঘটনায় দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় মামলা দায়েরের উদ্যোগ নেওয়া হয়েছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটক ১৩ বছর বয়সী কিশোরকে মামলায় আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

বন্দরে পূজামণ্ডপে স'ন্দেহজনক ঘোরাঘুরি, চা'কু'সহ ১৩ বছরের কি'শোর আ'টক

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ