বি পি নিউজ ২৪

শারদীয় দুর্গোৎসব সফল করতে সবার সহযোগিতার প্রশংসা করলেন সুজন


প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

শারদীয় দুর্গোৎসব সফল করতে সবার সহযোগিতার প্রশংসা করলেন সুজন

নারায়ণগঞ্জে শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তারিকুল ইসলাম সুজন।

বিজয়া দশমী উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দিতে গিয়ে তিনি এ কৃতজ্ঞতা জানান।

তারিকুল ইসলাম সুজন বলেন, শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সহযোগিতা করেছেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় উৎসবটি নির্বিঘ্নে সম্পন্ন হওয়ায় তিনি সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬


শারদীয় দুর্গোৎসব সফল করতে সবার সহযোগিতার প্রশংসা করলেন সুজন

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জে শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তারিকুল ইসলাম সুজন।

বিজয়া দশমী উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দিতে গিয়ে তিনি এ কৃতজ্ঞতা জানান।

তারিকুল ইসলাম সুজন বলেন, শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সহযোগিতা করেছেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় উৎসবটি নির্বিঘ্নে সম্পন্ন হওয়ায় তিনি সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।


বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ