নারায়ণগঞ্জের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিকাণ্ডের চেষ্টার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে স্মারকলিপি দিয়েছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং জুলাই শহীদ পরিবারের সদস্যরা।
বুধবার (২২ জুলাই ২০২৬) জেলা পুলিশ সুপার ও জেলা প্রশাসক বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে জুলাই-আগস্টের গণহত্যার বিচার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া এবং অভিযুক্ত স্বৈরাচারী আসামিদের গ্রেপ্তারে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।
এদিকে, জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিকাণ্ডের চেষ্টার ঘটনায় ইতোমধ্যে বিশেষ আইনে ফতুল্লা থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বুধবার, ২২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন