নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া ও কেন্দ্রীয় বাস টার্মিনাল পর্যন্ত মেট্রোরেল সংযোগ স্থাপনের দাবিতে প্রধানমন্ত্রীকে ডিও লেটার দিয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু।
বুধবার (২২ জুলাই) দেওয়া ওই চিঠিতে তিনি নারায়ণগঞ্জবাসী, ব্যবসায়ী সমাজ ও শিল্পাঞ্চলের গুরুত্ব বিবেচনা করে এমআরটি (মেট্রোরেল) প্রকল্পে নারায়ণগঞ্জ শহরকে অন্তর্ভুক্ত রাখার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
ডিও লেটারে এমপি দিপু ভূইয়া উল্লেখ করেন, ‘প্রাচ্যের ডান্ডি’ খ্যাত নারায়ণগঞ্জ আয়তনে ছোট হলেও জনসংখ্যা ও অর্থনৈতিক কর্মকাণ্ডের দিক থেকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা। এ জেলায় প্রায় এক কোটি মানুষের বসবাস এবং সাড়ে ৭ হাজারের বেশি ছোট-বড় শিল্পকারখানা রয়েছে। দেশের নিটওয়্যার রপ্তানির বড় একটি অংশ নারায়ণগঞ্জের শিল্প প্রতিষ্ঠানগুলো থেকে আসে। পাশাপাশি হোসিয়ারি ও ঐতিহ্যবাহী জামদানি শিল্পসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পখাতের কেন্দ্র এই জেলা।
তিনি আরও উল্লেখ করেন, নারায়ণগঞ্জের পানাম সিটি ও ঐতিহাসিক স্থাপনাগুলোকে ঘিরে প্রতিদিন দেশি-বিদেশি পর্যটকদের আগমন ঘটে। এছাড়া শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের কারণে প্রতিদিন প্রায় চার লাখ মানুষ নারায়ণগঞ্জ থেকে ঢাকায় যাতায়াত করেন। কিন্তু পর্যাপ্ত গণপরিবহন ব্যবস্থা ও যানজটের কারণে সাধারণ মানুষকে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
চিঠিতে তিনি বলেন, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে প্রাথমিক পরিকল্পনায় ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর ও নরসিংদী—এই ছয় জেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। ওই পরিকল্পনায় এমআরটি রুটে সাইনবোর্ড-ভুইগড়-জালকুড়ি-শিবু মার্কেট-চাষাঢ়া হয়ে নারায়ণগঞ্জ বাস টার্মিনাল পর্যন্ত সংযোগের বিষয়টি ছিল যৌক্তিক ও বাস্তবসম্মত।
তবে সম্প্রতি মেট্রোরেল রুট পরিবর্তনের মাধ্যমে নারায়ণগঞ্জ শহরের সংযোগ বাদ দেওয়ার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। তার দাবি, এতে নারায়ণগঞ্জের সাধারণ মানুষ কাঙ্ক্ষিত মেট্রোরেল সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন।
এমপি দিপু ভূইয়া জানান, নারায়ণগঞ্জকে মেট্রোরেল প্রকল্পে অন্তর্ভুক্ত রাখার দাবিতে স্থানীয় জনগণ ও বিভিন্ন অংশীজন ইতোমধ্যে মানববন্ধন, সমাবেশসহ নানা কর্মসূচি পালন করছেন।
ডিও লেটারে তিনি প্রধানমন্ত্রীকে অনুরোধ জানান, যাত্রীদের যাতায়াত সহজ করা, শিল্প-বাণিজ্যের সম্প্রসারণ, যানজট নিরসন এবং বিনিয়োগ বৃদ্ধির স্বার্থে এমআরটি প্রকল্পের আওতায় সাইনবোর্ড-ভুইগড়-জালকুড়ি-শিবু মার্কেট-চাষাঢ়া ও নারায়ণগঞ্জ বাস টার্মিনাল অংশটি পুনরায় অন্তর্ভুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের।

বুধবার, ২২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন