বি পি নিউজ ২৪

ডিক্রীরচর খেয়াঘাটের পাশে বর্জ্য ফেলার প্রস্তাবে এলাকাবাসীর ক্ষোভ, প্রতিবাদ

নারায়ণগঞ্জ সদর উপজেলার ডিক্রীরচর খেয়াঘাটের পূর্ব পাশে নতুন করে বর্জ্য ফেলার স্থান নির্ধারণের প্রস্তাবকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রস্তাবিত এ সিদ্ধান্তকে অযৌক্তিক উল্লেখ করে এর প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন এলাকাবাসী।

এলাকাবাসী জানান, সম্প্রতি প্রস্তাবিত স্থানে একটি ফেস্টুন টানানো হয়েছে। সেখানে "নারায়ণগঞ্জ সদর উপজেলার ডাম্পিং স্টেশনের প্রস্তাবিত স্থান" লেখা রয়েছে। ফেস্টুনটি দেখার পর থেকেই স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ আরও বেড়ে যায়।

স্থানীয়দের দাবি, ডিক্রীরচর খেয়াঘাট এলাকার নদীর পাড়টি প্রতিদিন অসংখ্য দর্শনার্থী ও স্থানীয় মানুষের পদচারণায় মুখর থাকে। অনেকে এখানে নির্মল পরিবেশে সময় কাটাতে এবং স্বস্তির নিঃশ্বাস ফেলতে আসেন। এমন একটি স্থানের পাশে বর্জ্য ফেলার উদ্যোগ নেওয়া হলে পরিবেশ দূষণের পাশাপাশি দুর্গন্ধে সাধারণ মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করবে।

এলাকাবাসীর ভাষ্য, এর আগে দীর্ঘদিন কাশীপুর ব্রিজের নিচে বর্জ্য ফেলা হতো। এতে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে প্রতিদিন হাজারো পথচারী ও স্থানীয় বাসিন্দাকে ভোগান্তি পোহাতে হয়েছে। পরে স্থানীয়দের মানববন্ধন ও ধারাবাহিক প্রতিবাদের মুখে সেখানে বর্জ্য ফেলা বন্ধ হয়।

স্থানীয়দের অভিযোগ, কাশীপুর ব্রিজের নিচে বর্জ্য ফেলা বন্ধ হওয়ার পর এবার ডিক্রীরচর খেয়াঘাটের পূর্ব পাশকে নতুন ডাম্পিং স্টেশন হিসেবে প্রস্তাব করা হয়েছে। দর্শনার্থীদের জন্য গুরুত্বপূর্ণ এ স্থানকে বর্জ্য ফেলার জায়গা হিসেবে নির্ধারণের উদ্যোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে তারা মনে করছেন।

এ বিষয়ে এলাকাবাসী দ্রুত প্রস্তাবটি বাতিল করে পরিবেশসম্মত ও পরিকল্পিত একটি স্থানে ডাম্পিং স্টেশন স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন। পাশাপাশি তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, জনস্বার্থ উপেক্ষা করে এ সিদ্ধান্ত বাস্তবায়নের চেষ্টা করা হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

ডিক্রীরচর খেয়াঘাটের পাশে বর্জ্য ফেলার প্রস্তাবে এলাকাবাসীর ক্ষোভ, প্রতিবাদ

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ