বি পি নিউজ ২৪

বন্দর থানা প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি মুহসীন সম্পাদক মাইনুদ্দিন

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

বন্দর থানা প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি মুহসীন সম্পাদক মাইনুদ্দিন

বন্দর থানা প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ১৯ সদস্যের এ কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক রুদ্রবার্তা’র সহকারী সম্পাদক হাজী মুহাম্মদ মুহসীন দেওয়ান এবং সাধারণ সম্পাদক হয়েছেন প্রেস বিডি ডটকম-এর সম্পাদক ডিএম মাইনুদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে বন্দরের মদনপুর এলাকার ড্রিমল্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় কণ্ঠভোটের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের আহ্বায়ক সাব্বির আহমেদ সেন্টু।

নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সিনিয়র সহ-সভাপতি মো. আবু সাঈদ মিয়া, সহ-সভাপতি মো. মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন হাসান, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম, সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আহমেদ মুন্না, অর্থ সম্পাদক সজিব খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাজিদ হোসেন কিবরিয়া, মহিলা বিষয়ক সম্পাদক শান্তা আক্তার, সমাজকল্যাণ সম্পাদক মাহমুদুল হাসান এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বিমল চন্দ্র ঘোষ।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সাব্বির আহমেদ সেন্টু, ফিরোজ খান, অ্যাডভোকেট শাহানাজ জামান, নজরুল ইসলাম নয়ন, শ্যামল কুমার দাস, ইমরান হোসাইন আকাশসহ আরও কয়েকজন।

বিশেষ সাধারণ সভায় উপস্থিত ছিলেন দৈনিক বিজনেস ফাইলের ডেপুটি এডিটর শোভন কমল, মানবাধিকার নেতা মোমেন ইসলাম, নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিহাদ হোসেন, দৈনিক পূর্ণজাগরণের সম্পাদক হুমায়ূন কবির মৃধাসহ স্থানীয় সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিরা।

সভা শেষে বন্দরসহ দেশের প্রয়াত গণমাধ্যমকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মো. আবু সাঈদ মিয়া।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

বন্দর থানা প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি মুহসীন সম্পাদক মাইনুদ্দিন

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

বন্দর থানা প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ১৯ সদস্যের এ কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক রুদ্রবার্তা’র সহকারী সম্পাদক হাজী মুহাম্মদ মুহসীন দেওয়ান এবং সাধারণ সম্পাদক হয়েছেন প্রেস বিডি ডটকম-এর সম্পাদক ডিএম মাইনুদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে বন্দরের মদনপুর এলাকার ড্রিমল্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় কণ্ঠভোটের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের আহ্বায়ক সাব্বির আহমেদ সেন্টু।

নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সিনিয়র সহ-সভাপতি মো. আবু সাঈদ মিয়া, সহ-সভাপতি মো. মনির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন হাসান, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম, সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আহমেদ মুন্না, অর্থ সম্পাদক সজিব খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাজিদ হোসেন কিবরিয়া, মহিলা বিষয়ক সম্পাদক শান্তা আক্তার, সমাজকল্যাণ সম্পাদক মাহমুদুল হাসান এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক বিমল চন্দ্র ঘোষ।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সাব্বির আহমেদ সেন্টু, ফিরোজ খান, অ্যাডভোকেট শাহানাজ জামান, নজরুল ইসলাম নয়ন, শ্যামল কুমার দাস, ইমরান হোসাইন আকাশসহ আরও কয়েকজন।

বিশেষ সাধারণ সভায় উপস্থিত ছিলেন দৈনিক বিজনেস ফাইলের ডেপুটি এডিটর শোভন কমল, মানবাধিকার নেতা মোমেন ইসলাম, নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিহাদ হোসেন, দৈনিক পূর্ণজাগরণের সম্পাদক হুমায়ূন কবির মৃধাসহ স্থানীয় সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিরা।

সভা শেষে বন্দরসহ দেশের প্রয়াত গণমাধ্যমকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মো. আবু সাঈদ মিয়া।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ